Monday, May 25, 2026
Home আন্তর্জাতিক রাখাইনে আরাকান আর্মির কাছে জান্তার আত্মসমর্পণ

রাখাইনে আরাকান আর্মির কাছে জান্তার আত্মসমর্পণ

রাখাইন রাজ্যে আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছে জান্তার লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন (এলআইবি) ৫৩৯। সম্প্রতি কিউকতাও শহরের কান সাউক গ্রামের নিকটবর্তী এলাকায় তারা আত্মসমর্পণ করে। জাতিগত রাখাইন সশস্ত্র গোষ্ঠী ১১ জানুয়ারি এলআইবি ৫৩৯ এবং আর্টিলারি ব্যাটালিয়ন ৩৭৭-এ আক্রমণ শুরু করে। এর পর গত রোববার আরাকান আর্মি আর্টিলারি ব্যাটালিয়ন ঘাঁটি দখল করার পর গোটা এলআইবি ৫৩৯ ব্যাটালিয়ন আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

স্থানীয় এক বাসিন্দা বলেছেন, ‘আরাকান আর্মি একটি মেগাফোন ব্যবহার করে এলআইবি ৫৩৯কে আত্মসমর্পণের আদেশ দেয় গত সোমবার সন্ধ্যায়। তারা পরিখায় লুকিয়েছিল। তারা কোনো হামলা চালায়নি। এর পর মঙ্গলবার সকালে আরাকান আর্মির ব্যাটালিয়ন গুলি চালালে তারা সাদা পতাকা উঁচিয়ে কাঁদতে কাঁদতে অসহায়ভাবে বেরিয়ে আসে।’

স্থানীয় রাখাইন মিডিয়ার পোস্ট করা ভিডিও ক্লিপে দেখা যায়, আরাকান আর্মির সেনারা জান্তা সৈন্য এবং তাদের পরিবারের সদস্যদের পাহারা দিচ্ছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রায় ৩০০ জান্তা সেনা ও তাদের পরিবারের সদস্যরা আত্মসমর্পণ করেছেন।

গত সোমবার আরাকান আর্মির প্রধান মেজর জেনারেল তুন মায়াত নাইং জান্তা ঘাঁটিগুলোকে আত্মসমর্পণ বা আক্রমণের মুখোমুখি হওয়ার জন্য সতর্ক করেছিলেন।

এক্সে পোস্ট করে তিনি রাখাইনে জান্তা সৈন্যদের বলেছিলেন, ‘যদি আপনি নিহত বা আহত হতে না চান, তবে সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করুন।’ শুধু তাই নয়, তিনি জান্তা সৈন্যদের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন। যদি তারা পালাতে চায়, তাহলে জাতিগত সশস্ত্র গোষ্ঠী তাদের ছেড়ে দেবে বলেও জানিয়েছিলেন।
আরাকান আর্মি মঙ্গলবার মিনবিয়া টাউনশিপের মাউন্ট কাইং তাংয়ে জান্তা আর্টিলারি ইউনিটও জব্দ করেছে। পর্বতটি ছয় মাইল দীর্ঘ এবং দুই মাইল প্রশস্ত একটি জান্তা আর্টিলারি দুর্গ।

এ ছাড়া গত সোমবার রাথেদাউং শহরে একটি জান্তা কৌশলগত কমান্ড বেসের কমান্ডারসহ ১০০ জনেরও বেশি সৈন্য আত্মসমর্পণ করেন।

গত ২৭ অক্টোবর থেকে মিয়ানমারের জান্তা সরকারের বিরোধী জাতিগত বিদ্রোহী গ্রুপগুলো হামলা চালিয়ে আসছে দেশটির বিভিন্ন অঞ্চলে। এরই মধ্যে সরকারের হাতছাড়া হয়েছে বিশাল এলাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

হজে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাইলেন ধর্মমন্ত্রী

পবিত্র হজ পালনে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের কাছে দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সফলতা কামনায় বিশেষ দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন...

শেয়ারবাজারে আসার প্রক্রিয়া শুরু করেছে বিআরবি ক্যাবল

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইসিএমএল) সঙ্গে একটি চুক্তি...

Recent Comments