Monday, May 25, 2026
Home ব্যাংক-বীমা বিদেশে কার্ডে অর্থ উত্তোলন ফের চালু করলো ব্র্যাক ব্যাংক

বিদেশে কার্ডে অর্থ উত্তোলন ফের চালু করলো ব্র্যাক ব্যাংক

বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক পুনরায় মাল্টি কারেন্সি ডেবিট কার্ড দিয়ে বিদেশে নগদ অর্থ উত্তোলনের সুবিধা চালু করেছে। এই সুবিধার আওতায় গ্রাহকেরা এক দিনে নগদ ৩০০ মার্কিন ডলার আর প্রতি মাসে ১ হাজার ৫০০ মার্কিন ডলার উত্তোলন করতে পারবেন।

সামগ্রিক গ্রাহক চাহিদা ও অসুবিধার কথা বিবেচনা করে এই সুবিধা আবার চালু করা হয়েছে বলে জানিয়েছেন ব্র্যাক ব্যাংকের এক কর্মকর্তা।

এর আগে গত ২৪ ডিসেম্বর ব্র্যাক ব্যাংক বিদেশে কার্ডের মাধ্যমে অর্থ উত্তোলনের এই সুবিধা বন্ধ করে দেয়। তখন গ্রাহকদের কাছে পাঠানো বার্তায় ব্র্যাক ব্যাংক জানায়, ২৪ ডিসেম্বর ২০২৩ থেকে ব্র্যাক ব্যাংকের কার্ড দিয়ে দেশের বাইরে সব ধরনের ক্যাশ উত্তোলন স্থগিত করা হয়েছে। তবে ব্র্যাক ব্যাংকের কার্ডধারীরা ভ্রমণ কোটার মধ্যে পয়েন্ট অব সেল (পিওএস) টার্মিনাল ও ই-কমার্স সেবার মাধ্যমে যেকোনো ধরনের বৈধ কেনাকাটা করতে পারবেন।

তখন এর কারণ সম্পর্কে ব্র্যাক ব্যাংক জানিয়েছিল, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের গঠনকল্পে ব্যাংকের নীতি হলো, ডিজিটাল ও ইলেকট্রনিক পেমেন্টের সক্ষমতা উৎসাহিত করা ও লেনদেন নিরুৎসাহিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আরও বলা হয়, এটি ক্রেডিট নিয়ন্ত্রণ ব্যবস্থা। এর মাধ্যমে কার্ডের ব্যবহার সম্পর্কে নিরীক্ষণযোগ্য তথ্য-উপাত্ত পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

হজে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাইলেন ধর্মমন্ত্রী

পবিত্র হজ পালনে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের কাছে দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সফলতা কামনায় বিশেষ দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন...

শেয়ারবাজারে আসার প্রক্রিয়া শুরু করেছে বিআরবি ক্যাবল

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইসিএমএল) সঙ্গে একটি চুক্তি...

ঈদের আগে রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্ধারিত কোরবানির হাট এলাকায় ঈদুল আজহার আগের দিন পর্যন্ত ১২ ঘণ্টা ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার প্রতিটি তফশিলি...

Recent Comments