Friday, July 3, 2026
Home পুঁজিবাজার রহিমা ফুডের শেয়ার জালিয়াতি তদন্তে বিএসইসি বিশেষ কমিটি গঠন

রহিমা ফুডের শেয়ার জালিয়াতি তদন্তে বিএসইসি বিশেষ কমিটি গঠন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের শেয়ার সংখ্যা নিয়ে অনিয়ম তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হলেন বিএসইসির উপ-পরিচালক জিয়াউর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ম্যানেজার মো. রকিবুল ইসলাম এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) এজিএম কাজী মিনহাজ উদ্দিন। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক মো. মাহমুদুল হক স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। আদেশে বলা হয়, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে রহিমা ফুডের পরিশোধিত মূলধন, বরাদ্দকৃত শেয়ার সংখ্যা, ডিমেটেড এবং অনিষ্পত্তিকৃত শেয়ারের হিসাব তদন্ত করবে কমিটি। কমিটি ডিপোজিটরি আইন, ১৯৯৯ এর ধারা ১৩ এ প্রদত্ত ক্ষমতাবলে কাজ করবে।

কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে সিডিবিএলের তথ্য, ডিপিএ-৬ এবং শেয়ার রেজিস্টারের তথ্য যাচাই-বাছাই করা এবং সমন্বয় সাধন। এছাড়াও, কোম্পানির মোট ইস্যুকৃত শেয়ার, আরটি-১৪ ও শেয়ার রেজিস্টারের তথ্য এবং কোম্পানির পরিশোধিত মূলধন, সিডিবিএল ও আরজেএসসিতে দাখিলকৃত প্রতিবেদন যাচাই করা। কোম্পানি কর্তৃক রক্ষিত সাসপেন্স বিও অ্যাকাউন্টের হিসাবও পর্যালোচনা করবে কমিটি।

এছাড়া, পরিচালনা পর্ষদে মৃত ব্যক্তি, স্পন্সর এবং অন্যান্য বোর্ড সদস্য কর্তৃক ধারণ করা শেয়ারের বর্তমান অবস্থা খতিয়ে দেখা হবে। বিনিয়োগকারীদের অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়া হলে তার কারণ উদঘাটন ও মতামত প্রদান করা হবে।

সবশেষে, রহিমা ফুড কর্তৃক অতিরিক্ত, জাল বা ভুয়া শেয়ার ডিমেট করার বিষয়েও বিস্তারিত বিবরণ তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে। তদন্তের মাধ্যমে শেয়ার অনিয়মের প্রকৃত চিত্র বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments