Saturday, June 6, 2026
Home জাতীয় যুবলীগ নেতার বাড়িতে তরুণীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

যুবলীগ নেতার বাড়িতে তরুণীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক অজ্ঞাত তরুণীকে হত্যার পর লাশ পুড়িয়ে গুম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফারহান ভূঁইয়া রনি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত যুবক স্থানীয় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়া শানুর ছেলে।

মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের রহিমপুর গ্রামে শাহনেওয়াজ ভূঁইয়ার বাড়ির পরিত্যক্ত একটি টিনের ঘরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পাশের একটি বাড়ি থেকে রাজহাঁস চুরির ঘটনা ঘটে। সকালে হাঁস খুঁজতে গিয়ে এলাকাবাসী শাহনেওয়াজ ভূঁইয়ার একটি পরিত্যক্ত ঘর থেকে ধোঁয়ার গন্ধ পান। ঘরের ভেতরে কী হচ্ছে তা জানতে চাইলে ফারহান ভূঁইয়া রনি জানান, তিনি পুরনো ময়লা কাপড় পুড়াচ্ছেন। তার কথায় সন্দেহ হলে প্রতিবেশী যুবক এনামুল ও রুমান ঘরের ভেতরে ঢুকে দেখতে চান। কিন্তু রনি ক্ষিপ্ত হয়ে তাদের হুমকি দিয়ে তাড়িয়ে দেন।

সন্দেহ আরও বাড়লে গ্রামের লোকজন একত্রিত হয়ে ঘরে গিয়ে মাটি খুঁড়ে একটি দেহ পুড়তে দেখেন। পুড়ে যাওয়া দেহের বেশিরভাগ অংশ অঙ্গার হয়ে গেলেও হাতে চুড়ি থাকার কারণে সেটি একজন তরুণীর বলে ধারণা করা হচ্ছে। তবে দেহের সঙ্গে কোনো মস্তক পাওয়া যায়নি।

পরে গ্রামের লোকজন ফারহান রনিকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আখাউড়া থানার ওসি (তদন্ত) শাহীনূর ইসলাম জানান, “তরুণীর লাশ গর্তে ঢুকিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া হত্যার কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা জানার জন্য তদন্ত চলছে।”

এ ঘটনায় প্রধান অভিযুক্ত ফারহান ভূঁইয়া রনিকে গ্রেফতার করা হয়েছে। তবে তার বাবা যুবলীগ নেতা শাহনেওয়াজ ভূঁইয়া শানু পলাতক রয়েছেন। এলাকাবাসী ও পুলিশের মতে, ফারহান একজন চিহ্নিত মাদকাসক্ত ও ছিনতাইকারী।

পুলিশ এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে। অজ্ঞাত তরুণীর পরিচয় শনাক্তের পাশাপাশি এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রমমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে...

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া-এর স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাব দুই বাংলার মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য...

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের...

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

Recent Comments