Saturday, May 30, 2026
Home জাতীয় যানজট ও ট্রাফিক অপরাধ কমাতে একসঙ্গে কাজ করবে ডিএনসিসি ও ডিএমপি

যানজট ও ট্রাফিক অপরাধ কমাতে একসঙ্গে কাজ করবে ডিএনসিসি ও ডিএমপি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ঢাকা উত্তরে যানজট ও অপরাধ কমাতে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে। শিগগিরই দুই সংস্থার সদস্যদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। ডিএনসিসির পক্ষে এ কাজের সমন্বয় করবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমন স্থায়ী কমিটি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর গুলশানে ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনে দ্বিতীয় পরিষদের ২৩তম বোর্ড সভায় একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয় ডিএনসিসি ও ডিএমপি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে এ সভা হয়। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা প্রতিনিধিদলকে বোর্ড সভায় স্বাগতম জানান।

এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খন্দকার মহিদ উদ্দিন, যুগ্ম কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।

বক্তৃতায় তারা বলেন, সমন্বয় করে কাজ করলে যেকোনো সমস্যার টেকসই সমাধান আসে। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ট্রাফিক এবং অপরাধ দুটোই কমানো সম্ভব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়ন ও সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর ইসিবি...

দিনে ২৫ কেজি ঘাস, আধা মণ পানির সঙ্গে ছোলা-ভুসি খাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’

দেশ-বিদেশের গণমাধ্যমে আলোচিত বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন স্থায়ীভাবে আশ্রয় পেয়েছে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। ঈদুল আজহাকে ঘিরে প্রাণীটি নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি...

দুস্থ মানুষের পাশে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ব্যাপক পরিসরে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির...

আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে তদন্তের সময়সীমা আরও তিন দিন বাড়ানো...

Recent Comments