Wednesday, June 24, 2026
Home কর্পোরেট যমুনা ব্যাংকের উদ্যোগে বিজিআইএস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

যমুনা ব্যাংকের উদ্যোগে বিজিআইএস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

যমুনা ব্যাংক পিএলসি “শরী’আহ ভিত্তিক বিনিয়োগের সুযোগ: বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক (BGIS)” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে। মঙ্গলবার (১৩ মে) সেমিনারটিতে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেব্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক ইস্তেকমাল হোসাইন এবং কি-নোট স্পিকার হিসেবে ছিলেন তাঁর টিমের অন্যান্য সদস্যবৃন্দ, যাঁরা সুকুক বিষয়ে বিশেষজ্ঞ মতামত প্রদান করেন।

যমুনা ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত এই সেশনে ব্যাংকের সকল বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং অপারেশনাল ম্যানেজারগণ স্বশরীরে ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সেমিনারের মূল উদ্দেশ্য ছিল সুকুক স্ট্রাকচারিং, বিনিয়োগ সম্ভাবনা ও নিয়ন্ত্রক কাঠামো সম্পর্কে অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি।

উক্ত সেমিনারে যমুনা ব্যাংক শরী’আহ সম্মত সুকুক বিনিয়োগের প্রসার এবং সেক্টরের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এতে ৬ষ্ঠ বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক (BGIS)-এর গুরুত্ব তুলে ধরা হয়। এটি একটি ইজারা সুকুক, যার পরিমাণ ২,০০০ কোটি টাকা, মেয়াদ ৭ বছর এবং বার্ষিক ১০.৫০% মুনাফা, যা ১৮-১৯ মে ২০২৫ পর্যন্ত বিডিংয়ের জন্য উন্মুক্ত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments