Friday, June 5, 2026
Home কর্পোরেট মেট্রপলিট্যান চেম্বার অব কমার্স (এমসিসিআই) গভীর শোকবার্তা

মেট্রপলিট্যান চেম্বার অব কমার্স (এমসিসিআই) গভীর শোকবার্তা

মেট্রপলিট্যান চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাষ্ট্রী, ঢাকা (এমসিসিআই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। এইঘটনায় একজন তরুণ ও নিবেদিতপ্রাণ পাইলট এবং কোমলমতি শিক্ষার্থীসহ কমপক্ষে ২৭ জন মানুষ তাদের অমূল্য জীবন হারিয়েছে। যদিও উক্ত সংঘটিত
দুর্ঘটনায় হতাহতদের কোনোরূপ নিয়ন্ত্রণ ছিল না।  এটি একটি জাতীয় শোকের মুহূর্ত। সম্ভাবনাময় অসংখ্য শিশু-তরুণের প্রাণহানি
হৃদয়বিদারক ও একই সঙ্গে গভীরভাবে অস্বস্তিকর।

এমসিসিআই ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে এবং গভীর শোক প্রকাশ করছে। এমসিসিআই আহতদের প্রতিও সমবেদনা জানাচ্ছে, সেই সাথে তাদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছে। আমরা এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার, বাংলাদেশ বিমান বাহিনী, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সকলের সাথে সংহতি প্রকাশ করছি। আমরা আশা করছি যে, জাতীয়ভাবে পালনকৃত এই সহানুভূতির বহিঃপ্রকাশ শোকগ্রস্তদের কিছুটা হলেও সান্ত্বনা দেবে, যদিও এই ধরনের শোক
প্রকাশ যথেষ্ট নয়। এমসিসিআই দেশের সকল মানুষের জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ তৈরী করতে সরকার ও অন্যান্য সকল অংশীজনদের সাথে গঠনমূলক কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। এইরকম সময় ঐক্য ও সহানুভূতির মাধ্যমে আমাদেরকে আরো দায়িত্বশীল ও সংকল্পক হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে আমরা আশা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্তমান ভবনে চিকিৎসা কার্যক্রমের উপযোগিতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে একাধিক গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

Recent Comments