Friday, June 5, 2026
Home কর্পোরেট কমিউনিটি ব্যাংক এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের সঙ্গে স্ট্র্যাটেজিক ব্যবসা সংক্রান্ত চুক্তি...

কমিউনিটি ব্যাংক এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের সঙ্গে স্ট্র্যাটেজিক ব্যবসা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের অঙ্গীভূত প্রতিষ্ঠান- দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার সঙ্গে স্ট্র্যাটেজিক ব্যবসা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) শেরাটন ঢাকায় এ চুক্তি হয়।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার জেনারেল ম্যানেজার স্টেফেন মাসে, স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব কার্ডস জাহির আহমেদ, হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডিস কোঅর্ডিনেশন টিম মো. মামুন-উর রহমান, ওয়েস্টিন ঢাকার সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর ও শেরাটন ঢাকার সেলস অ্যান্ড মার্কেটিং ইনচার্জ মামুনুর রহমান সুমন, সেলসের ক্লাস্টার ডিরেক্টর ইস্কান্দার রাজু, অ্যাসিস্টেন্ট ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার নুসরাত ফারজানাসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

চুক্তি অনুযায়ী, কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা দ্য ওয়েস্টিন ঢাকা এবং শেরাটন ঢাকায় বিশেষ অফার এবং বাই ওয়ান-গেট ওয়ান (বোগো) ডিলসহ অগ্রাধিকারভিত্তিক সুবিধা উপভোগ করবেন, যা ব্যাংকের গ্রাহকদের স্বাচ্ছন্দ্য আনয়নে ভূমিকা রাখবে।

এই অংশীদারিত্ব প্রিমিয়াম পার্টনারের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকটির গ্রাহকদের জন্য সাশ্রয়ী এবং লাইফস্টাইল সংবলিত সুবিধা প্রদানের জন্য কমিউনিটি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্তমান ভবনে চিকিৎসা কার্যক্রমের উপযোগিতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে একাধিক গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

Recent Comments