Wednesday, June 17, 2026
Home অর্থ-বানিজ্য মুদ্রাস্ফীতি কমার আগে নীতি সুদহার অপরিবর্তিত রাখতে আইএমএফের নির্দেশ

মুদ্রাস্ফীতি কমার আগে নীতি সুদহার অপরিবর্তিত রাখতে আইএমএফের নির্দেশ

বাংলাদেশে দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির চাপে মুদ্রানীতিতে কঠোরতা অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলছে, নীতি সুদহার আরও বাড়ানো ছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা জানান, মূল্যস্ফীতি এখনও ১১ শতাংশের ওপরে রয়েছে, যা ২০২৫ সাল পর্যন্ত ১০ শতাংশের আশেপাশে থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ। এরপর তা ৬-৭ শতাংশে নামতে পারে।

বাংলাদেশের জন্য আইএমএফ অনুমোদিত ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তি নির্ভর করছে শর্ত পূরণের অগ্রগতির ওপর। রাজস্ব আদায়ের ক্ষেত্রে পিছিয়ে থাকা সত্ত্বেও বেশিরভাগ শর্ত পূরণ করেছে বাংলাদেশ। তবে শর্তাবলি পর্যালোচনার জন্য আইএমএফ মিশনের একটি প্রতিনিধিদল ৩ থেকে ১৭ ডিসেম্বর ঢাকায় সফর করবে।

২০২৩ সালের জানুয়ারিতে সাত কিস্তিতে এই ঋণ অনুমোদন করেছিল আইএমএফ। প্রতিটি কিস্তি ছাড়ের আগে শর্ত পর্যালোচনা বাধ্যতামূলক। এরই মধ্যে বেশ কয়েকটি শর্ত পূরণ করে পূর্ববর্তী কিস্তি ছাড় করা হয়েছে। তবে রাজস্ব আদায় বাড়াতে কর নেট সম্প্রসারণ এবং রাজস্ব নীতির কার্যকর বাস্তবায়ন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা।

আইএমএফের মতে, মূল্যস্ফীতির লাগাম টানতে মুদ্রানীতি আরও কঠোর করতে হবে। এদিকে, দেশের ব্যবসায়ী মহল ও অর্থনীতিবিদরা বলছেন, সুদহার বৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা সরকারকে সুষম নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন।

আইএমএফের প্রস্তাবিত সুপারিশগুলো মেনে চলতে হলে সরকারকে কঠোর অর্থনৈতিক সংস্কার কার্যক্রম গ্রহণ করতে হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments