Friday, June 5, 2026
Home জাতীয় বাংলাদেশ-ভারত সম্পর্ক একক ইস্যুর ওপর নির্ভরশীল নয়: প্রণয় ভার্মা

বাংলাদেশ-ভারত সম্পর্ক একক ইস্যুর ওপর নির্ভরশীল নয়: প্রণয় ভার্মা

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠকের পর তিনি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মন্তব্য করেন।

হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, “বাংলাদেশ-ভারতের সম্পর্ক এত বিস্তৃত যে একটি নির্দিষ্ট ইস্যুর ভিত্তিতে তা মূল্যায়ন করা ঠিক হবে না। আমাদের দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ ও নির্ভরশীলতার বিষয় রয়েছে। আমরা চলমান আলোচনার মধ্য দিয়ে সব সমস্যার সমাধান করতে চাই।”

তিনি আরও বলেন, “সম্প্রতি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক উন্নয়ন হয়েছে। আমরা অর্থনীতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে একসঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”

ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় সোমবার দুপুরে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানে জাতীয় পতাকা অপমান এবং পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বাংলাদেশ তীব্র উদ্বেগ প্রকাশ করে ভারতীয় হাইকমিশনারকে তলব করে।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে প্রায় আধা ঘণ্টার বৈঠকে প্রণয় ভার্মা হামলার ঘটনায় ভারত সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, “দুই দেশের সম্পর্ক অত্যন্ত গভীর এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে আমরা সমস্যা সমাধানে কাজ করব।”

এদিকে, বাংলাদেশ সরকার এ ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। প্রণয় ভার্মা জানান, ভারত সরকার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের সম্পর্ক বিভিন্ন খাতে বিস্তৃত। প্রতিবেশী এই দুই দেশের মধ্যে বাণিজ্য, নিরাপত্তা, সংস্কৃতি, ও পানি বণ্টনসহ বহু ইস্যুতে গভীর সহযোগিতা রয়েছে। তবে বিভিন্ন সময়ে সীমান্ত সমস্যা ও রাজনৈতিক ঘটনা সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

বৈঠক শেষে উভয় পক্ষ ভবিষ্যতে সম্পর্ক আরও শক্তিশালী করতে পারস্পরিক আলোচনা অব্যাহত রাখার ওপর জোর দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব বাংলাদেশের

বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বাড়াতে দেশটির জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) বরাদ্দের প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে...

ঢাকাসহ ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার দুপুর পর্যন্ত বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কয়েকটি জেলার ওপর দিয়ে চলমান তাপপ্রবাহও...

এক কোম্পানিই নিতে পারবে ২০০ কোটি টাকা ঋণ

দেশের বন্ধ ও আংশিকভাবে চালু থাকা বৃহৎ শিল্প এবং সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে পুনরায় পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরিয়ে আনতে ২০ হাজার কোটি টাকার একটি বিশেষ...

Recent Comments