Wednesday, July 1, 2026
Home কর্পোরেট মিডল্যান্ড ব্যাংকের ডিএমডি হলেন নাজমুল হুদা সরকার

মিডল্যান্ড ব্যাংকের ডিএমডি হলেন নাজমুল হুদা সরকার

মিডল্যান্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকের (ডিএমডি) দায়িত্ব পেয়েছেন মো. নাজমুল হুদা সরকার।

এর আগে তিনি ব্যাংকটির চিফ টেকনোলজি অফিসার (সিটিও) ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন বলে ব্যাংক কর্তৃপক্ষ বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

নতুন বছরের প্রথম দিন, অর্থাৎ বৃহস্পতিবার থেকেই তার নতুন দায়িত্ব শুরু হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে নাজমুল হুদার। তিনি দক্ষ প্রযুক্তিবিদ। নিরাপত্তা এবং ব্যয়-কার্যকারিতা নিশ্চিত করার পাশাপাশি কৌশলগত পরিকল্পনা, ডিজিটাল রূপান্তর এবং দক্ষ পরিষেবায় তার অবদান রয়েছে। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে (এমটিবি) কাজ করেছেন। জাপানে ‘ম্যাচ ডটকম’ এর সঙ্গে সিনিয়র অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। জাপানের ফুজিৎসু, নিসান মোটর এবং আইডিএলসি ফাইন্যান্স, বাংলাদেশে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এন্টারপ্রাইজ প্রযুক্তি, ডিজিটাল চ্যানেল ও বড় পরিসরে পরিষেবার ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স ও কম্পিউটার বিজ্ঞানে বিএসসি (অনার্স) এবং এমএসসি সম্পন্ন করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুর্নীতির মামলায় রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আবেদন

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ...

ফটিকছড়ি উত্তরসহ তিন উপজেলা ও একটি থানার অনুমোদন

  দেশের প্রশাসনিক কাঠামো আরও সম্প্রসারণের অংশ হিসেবে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।...

কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে আগামীর শিক্ষা ব্যবস্থার রূপরেখা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, দেশের শিক্ষা...

প্রতিবন্ধী-বান্ধব কর্মপরিবেশ গড়ে তুলতে SOSI প্রকল্পের অর্জনতুলে ধরল BBDN ও GIZ

বাংলাদেশে প্রতিবন্ধী-বান্ধব কর্মপরিবেশ গড়ে তোলা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা জোরদারে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসএবিলিটি নেটওয়ার্ক (BBDN) এবং জার্মান উন্নয়ন সংস্থা GIZ যৌথভাবে...

Recent Comments