Sunday, June 28, 2026
Home আন্তর্জাতিক মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ দেশটির সবুজ চা বাগান ঘেরা পর্যটনখ্যাত ক্যামেরুন হাইল্যান্ডে সবজি খামারসহ একাধিক স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৭৪ বাংলাদেশিসহ ৪৬৮ জন অভিবাসন প্রত্যাশীদের আটক করেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ইমিগ্রেশন বিভাগের ৫৪৭ সদস্য এবং অভিবাসন কর্মকর্তাদের সমন্বয়ে স্থানীয় সময় বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্যামেরুন হাইল্যান্ডে ব্যবসায়িক এলাকা, নির্মাণ স্থান এবং সবজি খামারসহ চারটি জোনে অভিযান চালানো হয়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বার্নামা জানায়, অভিযানে অংশগ্রহণকারীরা দেখতে পান– বেশিরভাগ অভিবাসন প্রত্যাশী সবজি প্যাক করার কাজে ব্যস্ত ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পাননি তারা, যে কারণে তাদের পালানোর সময় ছিল না। ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, স্থানীয় জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এক মাস আগে অভিযানের পরিকল্পনা করা হয়েছিল। তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি– এই জেলাসহ আশপাশের এলাকা কৃষিকাজে জড়িত থাকার পাশাপাশি অভিবাসন প্রত্যাশীদের কাজের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।

 

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে পার্বত্য অঞ্চলে অভিবাসন প্রত্যাশীদের আগমনের কারণে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ দিকে অভিযানে মোট ১,৮৮৬ অভিবাসন প্রত্যাশীকে চেক করে ৪৬৮ জনকে বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য আটক করা হয়েছে, যার মধ্যে মেয়াদোত্তীর্ণ পাস এবং ভ্রমণ নথিপত্র নেই, এবং কেউ কেউ এমনকি অস্থায়ী কাজের ভিজিট পাসও উপস্থাপন করেছেন, যা ভুয়া বলে সন্দেহ করা হচ্ছে।

আটক অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ১৭৫ জন মিয়ানমারের নাগরিক, বাংলাদেশ (১৭৪), ইন্দোনেশিয়া (৬৭), নেপাল (২০), পাকিস্তান (১৬), ভারত (১১) এবং ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন এবং কম্বোডিয়ার একজন করে নাগরিক রয়েছেন এবং তাদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন মহিলা এবং চারজন শিশু রয়েছে,” তিনি বলেন।

তার মতে, আটকদের সকলের বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে এবং তাদের কেলানটান, পেরাক এবং সেলাঙ্গরের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হবে।

 

গ্রেপ্তারের পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের শুরু থেকে ১৮ নভেম্বর পর্যন্ত, অবৈধ অভিবাসীদের সমস্যা মোকাবিলায় বিভাগের প্রচেষ্টায় দেশব্যাপী মোট ৮৩,৯৯৪ অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments