Thursday, April 16, 2026
Home কর্পোরেট ভোমরা বন্দরে আদা আমদানি দশগুণ বৃদ্ধি পেয়েছে

ভোমরা বন্দরে আদা আমদানি দশগুণ বৃদ্ধি পেয়েছে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আদা আমদানি ব্যাপক বৃদ্ধি পেয়েছে, যা দেশীয় বাজারে সরবরাহ ও মূল্য প্রবাহে সরাসরি প্রভাব ফেলেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে ভোমরা বন্দরে ৪ হাজার ৭০৩ টন আদা আমদানি হয়েছে, যার মূল্য ৫৭ কোটি ২ লাখ টাকা। তুলনায় গত বছরের একই সময়ে মাত্র ৪৮৮ টন আদা আমদানি হয়েছিল, যার মূল্য ছিল ৫ কোটি ৮৪ লাখ টাকা। অর্থাৎ, মাত্র এক বছরের ব্যবধানে আমদানি প্রায় দশগুণ বেড়ে গেছে।

ব্যবসায়ী ও আমদানিকারকরা জানান, দেশীয় বাজারে আদার চাহিদা বৃদ্ধি পাওয়ায় আমদানি বাড়ানো হয়েছে। মেসার্স রাফসান এন্টাপ্রাইজের স্বত্তাধিকারী মো. আবু হাসান বণিক বলেন, অন্যান্য সময়ের তুলনায় সম্প্রতি তাদের প্রতিষ্ঠানে আদার আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ভোমরা বন্দরের এ আমদানি বাড়ার প্রভাব বাজারে স্পষ্ট দেখা যাচ্ছে। সাতক্ষীরা জেলা সদর সুলতানপুর বড় বাজারে এক সপ্তাহের ব্যবধানে আদার খুচরা দাম প্রতি কেজিতে ১৮০-১৯০ টাকা থেকে কমে ১৩০ টাকায় নেমে এসেছে। জেলা কৃষি বিপণন কর্মকর্তা এস. এম. আব্দুল্লাহ বণিক বলেন, পণ্যের সরবরাহ বাড়লে বাজারে দাম কমে যাওয়াটা স্বাভাবিক।

বাজার বিশ্লেষকরা মনে করেন, ভোমরা বন্দরের মাধ্যমে বড় পরিমাণে মসলাজাত পণ্য আমদানি দেশের ভোক্তাদের জন্য দীর্ঘমেয়াদি সুবিধা দিতে পারে। বিশেষ করে আদার মতো দৈনন্দিন ব্যবহারের পণ্যের দাম কমলে সাধারণ মানুষ সহজে এ পণ্য কিনতে পারবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি দেশের স্বনামধন্য ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড শাহরুখ আমিনের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে নীরা গ্রাহকদের জন্য...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। আজ রবিবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য...

নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে সরকারি ছুটি

৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে...

জনসচেতনতা বৃদ্ধিতে বিটিভিতে তামাক বিরোধী প্রচারণা

দেশে তামাকের ব্যবহার কমিয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন করে জোরালো প্রচারণা শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে পরিচালিত...

Recent Comments