Wednesday, July 8, 2026
Home অর্থ-বানিজ্য ভোক্তা অধিকারের অভিযানে বাধা; প্রতিবাদে রাজশাহীতে ক্যাবের মানববন্ধন

ভোক্তা অধিকারের অভিযানে বাধা; প্রতিবাদে রাজশাহীতে ক্যাবের মানববন্ধন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজারে অভিযানে বাধা প্রদান ও মার্কেট বন্ধ করার হুমকির প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে তারা এ মানববন্ধন করেন। মানববন্ধনে রাজশাহীর ক্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা জানান, রমজান মাসে অন্যান্য দেশে নিত্যপণ্যসহ সবকিছুর দাম কমে গেলেও বাংলাদেশে দাম বাড়তেই থাকে। ফলে এই মাসটা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালের বাইরে চলে যায়।

তারা আরও জানান, এইসব অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট ভাঙ্গতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান চালায় তখন তাদের নানান ভাবে হয়রানি করা হয়।

এসময় যারা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বাধা প্রদান ও মার্কেট বন্ধ করার হুমকি দিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে দাবি জানান তারা।

পাশাপাশি পুরো রমজান মাসজুড়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজারে অভিযান চালিয়ে যাওয়ার আহ্বানও জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চট্টগ্রাম বোর্ডের আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

টানা ভারি বর্ষণ ও বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত...

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

দেশের পাঁচ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ ঝাড়খন্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর...

ইউসিবির রাইট শেয়ার অনুমোদন

শেয়ারবাজার থেকে প্রায় ৭৭৫ কোটি টাকা সংগ্রহে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (৭...

আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণের মেয়াদ ৩ বছর বাড়াল অর্থ বিভাগ

শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং বিনিয়োগ কার্যক্রম জোরদার করতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অনুকূলে বাংলাদেশ ব্যাংক থেকে গৃহীত ৩ হাজার কোটি টাকা ঋণের বিপরীতে...

Recent Comments