Tuesday, July 7, 2026
Home জাতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যসহ ১৩ দেশের সতর্কবার্তা

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যসহ ১৩ দেশের সতর্কবার্তা

ভিসা, পারমিট বা কনস্যুলার সেবা পেতে ইচ্ছুক আবেদনকারীদের জন্য যৌথভাবে বিশেষ সতর্কবার্তা জারি করেছে ১৩টি দেশ। বুধবার (৮ এপ্রিল) ঢাকায় জার্মান দূতাবাসের ফেসবুক পেইজে একটি বিবৃতির মাধ্যমে এ সতর্কতা জানানো হয়।

আবেদনকারীদের সব ধরনের দাফতরিক নিয়ম অনুসরণ এবং মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। দেশগুলো হলো— অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ভিসা, পারমিট বা অন্যান্য কনস্যুলার সেবা পেতে আমরা সব আবেদনকারীকে সরকারি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’

১. জালিয়াতি থেকে দূরে থাকুন

কোনো অবস্থাতেই জাল নথি ব্যবহার করবেন না। অনির্ভরযোগ্য বা লাইসেন্সবিহীন দালাল বা এজেন্টের মাধ্যমে আবেদন করবেন না। কোনো অননুমোদিত ব্যক্তি, এজেন্ট বা সংস্থাকে অর্থ প্রদান করবেন না। এসব কর্মকাণ্ডের ফলে আপনার আবেদন বিলম্বিত হতে পারে, আপনি আর্থিক ক্ষতির শিকার হতে পারেন এবং সীমান্তে প্রবেশে বাধা বা গুরুতর আইনি সমস্যার সম্মুখীন হতে পারেন।

২. মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে চলুন

কোনো দূতাবাস বা মিশনের সঙ্গেই কোনো এজেন্টের সংশ্লিষ্টতা নেই। ভিসা অনুমোদনের ক্ষেত্রে বিশেষ সুবিধা বা প্রভাব খাটানোর দাবিদার কোনো মধ্যস্বত্বভোগীর ওপর নির্ভর না করার জন্য আবেদনকারীদের কঠোর পরামর্শ দেয়া হচ্ছে।

৩. নির্ভরযোগ্য তথ্যের ওপর আস্থা রাখুন

সর্বদা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেয়া যাচাই করা তথ্য এবং দাফতরিক মাধ্যম বা চ্যানেলের ওপর নির্ভর করুন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের অভিন্ন লক্ষ্য হলো সবার জন্য একটি নিরাপদ, স্বচ্ছ এবং সুষ্ঠু আবেদন প্রক্রিয়া নিশ্চিত করা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান। সরকার তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এ দায়িত্ব...

মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর মিরপুর-৬ নম্বরে অবস্থিত সরকারি অফিসার্স কোয়ার্টারের একটি ভবনের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত ৮টা ২ মিনিটের দিকে আগুন লাগার খবর...

মন্ত্রীদের বেতনের ১০ শতাংশ রাষ্ট্রীয় তহবিলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রীদের প্রতি প্রতি মাসের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি নিজেও নিয়মিতভাবে নিজের বেতনের ১০ শতাংশ রাষ্ট্রীয়...

ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডসে ‘ম্যাক্সিমাইজিং কাস্টমার এনগেজমেন্ট’ ক্যাটাগরিতে গোল্ড জিতল কমিউনিটি ব্যাংক

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যাংকিং প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক স্বীকৃতি Infosys Finacle Innovation Awards 2026-এ ‘Maximizing Customer Engagement’ ক্যাটাগরিতে গোল্ড উইনার হিসেবে স্বীকৃতি পেয়েছে কমিউনিটি ব্যাংক...

Recent Comments