Saturday, June 13, 2026
Home পুঁজিবাজার ভিত্তিহীন আতঙ্কে নড়বড়ে শেয়ার বাজার

ভিত্তিহীন আতঙ্কে নড়বড়ে শেয়ার বাজার

বাংলাদেশের শেয়ার বাজারে বুধবার (৬ মে) দেখা দিয়েছে বড় ধরনের দরপতন। টানা দুর্বলতার মধ্যেই ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে ছড়িয়ে পড়া ভীতির কারণে বিনিয়োগকারীদের একটি অংশ শেয়ার বিক্রিতে হুমড়ি খেয়ে পড়ে। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)—উভয় বাজারেই সূচক বড় আকারে কমে গেছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দিন শেষে ১৪৯ দশমিক ৩০ পয়েন্ট বা ৩.০১ শতাংশ হ্রাস পেয়ে ৪,৮০২ দশমিক ৪১ পয়েন্টে নেমে আসে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম বড় পতন। এদিন ডিএস৩০ সূচক কমেছে ২.১৯ শতাংশ এবং শরীয়াহ সূচক কমেছে ৩.৮৪ শতাংশ।

মোট ৩৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেনে অংশ নেয়, যার মধ্যে ৯৬ শতাংশের বেশি দর হারায়। দর বাড়ে মাত্র ৯টি কোম্পানির, আর ৫টির দর অপরিবর্তিত থাকে। এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫১৬ কোটি ৪৬ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় কম।

বিশ্লেষকরা মনে করছেন, ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনাকে কেন্দ্র করে এক ধরনের অকারণ আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাজারে। মঙ্গলবার রাতে পাকিস্তানে হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। এই খবর রাতেই সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বুধবার সকাল থেকেই বিনিয়োগকারীরা আতঙ্কে পড়ে যান।

তবে বাজার বিশ্লেষকদের মতে, এই উত্তেজনা স্থায়ী হবে না এবং বাংলাদেশের অর্থনীতির ওপর এর প্রত্যক্ষ প্রভাব খুবই সীমিত। তারা সতর্ক করে বলেন, আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করলে ক্ষতির মুখে পড়বে সাধারণ বিনিয়োগকারীরাই; আর লাভবান হবে সেই গোষ্ঠী যারা বাজারের অস্থিরতা কাজে লাগিয়ে শেয়ার কিনে রাখবে।

দিনের শুরু থেকেই সূচকের পতন লক্ষ্য করা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই পতন আরও তীব্র হয়। যদিও এক পর্যায়ে সূচক কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, তবে শেষ পর্যন্ত নেতিবাচক প্রবণতাই বাজারে প্রাধান্য পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ব্যাংক হিসাব খোলাসহ ৭ সেবায় বিন নেওয়া বাধ্যতামূলক

ব্যাংক হিসাব খোলাসহ ৭টি সেবা গ্রহণে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা এছাড়া যে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন,...

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো তুলে ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তার কাছে তুলে ধরা হবে। তিনি বলেন, এসব বিষয় মধ্যে রয়েছে লবণের ন্যায্যমূল্য...

‘শাহজালাল-শাহপরান মাজারের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে’

সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে মাজারে প্রাপ্ত দান-অনুদানের সুনির্দিষ্ট হিসাব সংরক্ষণ না...

হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে কাইল্যা পলাশ। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।...

Recent Comments