Sunday, May 31, 2026
Home কর্পোরেট ব্লু-চিপ কোম্পানির স্বীকৃতি পেল লাভেলো আইসক্রিম

ব্লু-চিপ কোম্পানির স্বীকৃতি পেল লাভেলো আইসক্রিম

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি কে সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ এর মর্যাদাপূর্ণ D530 সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর, কোম্পানির ধরাবাহিক অগ্রগতি, স্বচ্ছ কর্পোরেট গভর্ন্যান্স ও বাজারে আস্থাশীল অবস্থানই এই স্বীকৃতির ভিত্তি গড়ে দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, কোম্পানিটির স্থিতিশীলতা, সুশাসন, লভ্যাংশ প্রদান এবং বাজার মূলধনের ওপর ভিত্তি করে এ অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। DS30 সূচকটি ঢাকা স্টক এক্সচেঞ্জের গুণগত মানসম্পন্ন ৩০টি কোম্পানির সমন্বয়ে গঠিত, যা বিনিয়োগকারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচিত।

কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক দাঁতো’ প্রকৌশলী মোঃ একরামুল হক জানিয়েছেন, “এই অর্জন শুধু কোম্পানির নয়, বরং সমগ্র খাদ্যপ্রক্রিয়াজাত খাতের জন্য একটি বড় স্বীকৃতি। আমাদের লক্ষ্য ছিল সবসময়ই গুণগত মান বজায় রেখে ভোক্তা ও বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা। DS30 সূচকে অন্তর্ভুক্তি আমাদের সেই অঙ্গীকারেরই প্রতিফলন। আমরা ভবিষ্যতেও স্বচ্ছতা ও উদ্ভাবনের মাধ্যমে এগিয়ে যেতে চাই।”

উল্লেখ্য, D530 সূচকে অন্তর্ভুক্তি সাধারণত সেইসব কোম্পানিকে দেওয়া হয়, যারা দীর্ঘ মেয়াদে বাজারে টেকসই ও শক্তিশালী অবস্থান ধরে রাখতে সক্ষম হয়। এই অর্জন কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

সোমবার (১ জুন) থেকে ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। অভিবাসী ভিসার জন্য ভিসা প্রক্রিয়া দুই দিনে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে। রোববার...

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়কে গুরুত্ব না দিয়ে হেলাফেলায় পার করে...

Recent Comments