Tuesday, May 26, 2026
Home পুঁজিবাজার ব্যাংক আলফালাহর শাখা ব্যাংক এশিয়ার কাছে ৫৮৫ কোটি টাকায় বিক্রির অনুমোদন

ব্যাংক আলফালাহর শাখা ব্যাংক এশিয়ার কাছে ৫৮৫ কোটি টাকায় বিক্রির অনুমোদন

ব্যাংক আলফালাহ লিমিটেডের শেয়ারহোল্ডাররা বাংলাদেশে তাদের কার্যক্রম প্রায় ৪ কোটি ৭৫ লাখ ডলার বা ৫৮৪ কোটি ২৫ লাখ টাকায় (১ ডলার সমান ১২৩ টাকা) বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেডের কাছে বিক্রির প্রস্তাব অনুমোদন করেছেন।

গত শুক্রবার (২৭ মার্চ) অনুষ্ঠিত ৭৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ব্যাংক আলফালাহর শেয়ারহোল্ডাররা এ অনুমোদন দেন। পাকিস্তান স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত এই সভার কার্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। খবর গণমাধ্যম।

গৃহীত প্রস্তাব অনুযায়ী, ব্যাংক আলফালাহ বাংলাদেশে তাদের ব্যবসা ৫৮৪ কোটি ২৫ লাখ টাকায় বিক্রি করতে পারবে। তবে একীভূতকরণ প্রক্রিয়ার সময় চূড়ান্ত সমন্বয়ের ভিত্তিতে এই মূল্য কিছুটা পরিবর্তিত হতে পারে। পুরো প্রক্রিয়াটি সংশ্লিষ্ট আইন ও বিধিমালা মেনে সম্পন্ন হবে। এ চুক্তি কার্যকর করতে পাকিস্তানের স্টেট ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এবং দুই দেশের অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হবে।

পাকিস্তানের অন্যতম বৃহৎ বাণিজ্যিক ব্যাংক ব্যাংক আলফালাহ ২০০টির বেশি শহরে ১ হাজার ২৪টিরও বেশি শাখা পরিচালনা করে। আফগানিস্তান, বাংলাদেশ, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে তাদের আন্তর্জাতিক কার্যক্রম চলমান। চলতি বছরের শুরুর দিকে নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর আফগানিস্তানে তাদের কার্যক্রম বিক্রির প্রক্রিয়া শুরু করে ব্যাংকটি।

২০২৫ সালের ২৮ মে এ লক্ষ্যে ব্যাংক আল ফালাহর সঙ্গে ব্যাংক এশিয়ার সমঝোতা স্মারক সই হয়। এদিকে ব্যাংক আলফালাহর বাংলাদেশ কার্যক্রমের সম্পদ ও দায় অধিগ্রহণের প্রস্তাব অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে ব্যাংক এশিয়া। আগামী ১২ এপ্রিল এ সভা অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হাসিনা বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিদ্যুৎ বিভাগেই হাসিনা বকেয়া রেখে গেছে ৫৬ হাজার কোটি টাকা। ৫৬ হাজার কোটি...

সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ

টানা ভারি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আবহাওয়ার...

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ

আসন্ন পবিত্র ঈদুল আজহায় সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের সকল দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের...

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

এবার দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ময়মনসিংহের ভালুকার খোকন মিয়া। ঈদের আগমুহূর্তে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ায়...

Recent Comments