আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২-এ পৃথক দুটি মানবতাবিরোধী মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে। রাষ্ট্রপক্ষের এই আবেদন রোববার সাংবাদিকদের জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন বলেন, জুলাই গণহত্যার অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীর এবং গুমের ঘটনায় শেখ মামুন খালেদকে ট্রাইব্যুনালে গ্রেফতার দেখানোর পৃথক আবেদন করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে ডিবি গত সোমবার রাতে ঢাকার বাসা থেকে গ্রেফতার করে। পরে পল্টন থানার মানব পাচার–সংক্রান্ত মামলায় আদালতের মাধ্যমে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়। মানব পাচার মামলার পাশাপাশি এক-এগারোর সময় তার ভূমিকা সম্পর্কেও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অন্যদিকে, লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে ডিবি গত বুধবার গ্রেফতার করে। মিরপুর থানার জুলাই গণ–অভ্যুত্থানকালের হত্যাকাণ্ড সংক্রান্ত মামলায় তাকে পরদিন পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ডিবি হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। মাসুদ উদ্দিন ও মামুন খালেদ উভয়ই এক-এগারোর সময় সামরিক এবং গোয়েন্দা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
ট্রাইবুনাল সূত্র জানায়, রাষ্ট্রপক্ষের আবেদন গ্রেফতারের পর প্রাসঙ্গিক তথ্য-প্রমাণ সংগ্রহ ও বিস্তারিত জিজ্ঞাসাবাদে সহায়তা করবে। এদিকে, ট্রাইবুনাল মামলার পক্ষে আশা প্রকাশ করেছে, দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে এই মামলা এগিয়ে নিয়ে গিয়ে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।


