Thursday, July 16, 2026
Home জাতীয় সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ

সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ

টানা ভারি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আবহাওয়ার অবনতি হলে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নৌপরিবহণ মন্ত্রণালয় এক ক্ষুদে বার্তায় জানায়, নদীপথে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সদরঘাট থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। আকস্মিক এ সিদ্ধান্তে ঘাট এলাকায় যাত্রীদের ভিড় ও ভোগান্তি দেখা দেয়। অনেকে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে বিপাকে পড়েন।

এদিকে একই কারণে দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি নৌরুটেও ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)। বিশেষ করে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে সকাল থেকে বৈরী আবহাওয়ার প্রভাব পড়ে। ঘাট সংশ্লিষ্টরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে আকাশ কালো হয়ে আসে এবং পরে প্রবল বাতাসের সঙ্গে ভারি বর্ষণ শুরু হয়। এতে নদীতে বড় ধরনের ঢেউ সৃষ্টি হলে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং বিআইডব্লিউটিসি যৌথভাবে সাময়িকভাবে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দুপুর ১২টার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল আবার শুরু করা হয়।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নদীপথে চলাচলকারী যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে যেকোনো জরুরি ঘোষণা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান

বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...

শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে...

নতুন বেতন কাঠামোর গেজেট আগস্টে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের...

শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন নিহত হন। তাঁদের...

Recent Comments