Thursday, May 21, 2026
Home জাতীয় বেইলি রোডে আগুনে পুড়ে নিহত ৪৪

বেইলি রোডে আগুনে পুড়ে নিহত ৪৪

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনে পুড়ে ৪৪ জন নিহত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন রাতে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টা থেকে একটার মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে থাকে একের পর এক অ্যাম্বুলেন্স। সেগুলোতে থাকা মানুষের দেহের বেশিরভাগই নিথর।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে। আগুন নেভানোর পর হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ঢাকা মেডিকেলে গিয়ে সাংবাদিকদের জানান, রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালেও একজনের মরদেহ রয়েছে। সব মিলিয়ে ৪৪ জনের মৃত্যুর খবর পেয়েছেন।

গতকাল রাতে বেইলি রোডের যে ভবনে আগুন লেগেছে, সেটি সাততলা। ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের খাবারের দোকান রয়েছে। তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছাড়া ওপরের তলাগুলোতেও রয়েছে খাবারের দোকান। প্রতিদিন সন্ধ্যার পর থেকে খাবারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় হয়। অনেকেই পরিবার নিয়ে সেখানে খেতে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে ‘অর্থপাচার ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কর্মকর্তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও কমপ্লায়েন্স শক্তিশালী করার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি রাজশাহীতে অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে একটি প্রশিক্ষণের...

প্রাইম ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ব্যাংক পিএলসি.-এর ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় ৩৫৮ জন নিবন্ধিত শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। ব্যাংকটি এক...

সাবমেরিন ক্যাবল সংযোগের দুই দশক পূর্ণ করলো বাংলাদেশ

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন...

কমিউনিটি ব্যাংকের SICIP উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র আয়োজনে এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় পরিচালিত “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)” এর আওতায় “এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম”-এর সমাপনী...

Recent Comments