Friday, July 3, 2026
Home কর্পোরেট বিসিএসআইআর কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন

বিসিএসআইআর কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) কর্মচারী কল্যাণ পরিষদ (ইউনিয়ন), চট্টগ্রামের উদ্যোগে ১১–২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে চট্টগ্রাম সেনানিবাস এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে কর্মচারীরা বিভিন্ন দাবি সম্বলিত স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ অবস্থান ও বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন ধরে পে-কমিশনের সুপারিশ বাস্তবায়ন, বৈষম্যহীন নতুন পে-স্কেল ঘোষণা এবং ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা আন্দোলন করে আসছেন।
বক্তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কর্মচারীদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। বর্তমান বেতন কাঠামো বাস্তবতায় টিকে থাকার জন্য পর্যাপ্ত নয়। তাই দ্রুত নতুন পে-স্কেল ঘোষণা ও ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
কর্মসূচিতে বিসিএসআইআর কর্মচারী কল্যাণ পরিষদ (ইউনিয়ন), চট্টগ্রামের সভাপতি, সাধারণ সম্পাদক ও রাজশাহী গবেষণাগারের কর্মচারী ইউনিয়নের সভাপতি মো: খয়বর রহমান সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments