Sunday, May 31, 2026
Home জাতীয় বিজিবিতে ৬৯৫ জন নতুন রিক্রুটের সৈনিক পদে যোগদান

বিজিবিতে ৬৯৫ জন নতুন রিক্রুটের সৈনিক পদে যোগদান

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-তে দীর্ঘ ২৩ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে ৬৯৫ জন নতুন রিক্রুটের সৈনিক জীবন শুরু হলো। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বিজিবির বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিএন্ডসি) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করান এবং তাদের কুচকাওয়াজ পরিদর্শন করেন। এছাড়াও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

১০২তম রিক্রুট ব্যাচের মধ্যে ৬৪৯ জন পুরুষ এবং ৪৬ জন নারী রিক্রুট সফলতার সঙ্গে তাদের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। গত ৩০ জুলাই এই ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছিল। প্রশিক্ষণটি অত্যন্ত কঠোর এবং কষ্টসাধ্য হলেও রিক্রুটরা নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে তা শেষ করেছেন।

প্রশিক্ষণের মাধ্যমে নতুন সৈনিকরা শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং সীমান্ত রক্ষায় প্রয়োজনীয় সামরিক কৌশল রপ্ত করেছেন। এই প্রশিক্ষণ বিজিবির ঐতিহ্য এবং দায়িত্ব পালনে নতুন সদস্যদের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করা হচ্ছে। নবীন সৈনিকদের এই যাত্রা শুধু তাদের ব্যক্তিগত জীবনের নয়, বরং দেশের নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ফিনল্যান্ড

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২০ লাখ ইউরো অনুদান দিয়েছে ফিনল্যান্ড। বাংলাদেশি মুদ্রায় এ অর্থ সহায়তার...

দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

সোমবার (১ জুন) থেকে ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। অভিবাসী ভিসার জন্য ভিসা প্রক্রিয়া দুই দিনে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে। রোববার...

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

Recent Comments