Wednesday, June 24, 2026
Home অর্থ-বানিজ্য বিজিএমইএ’র নতুন সভাপতি খন্দকার রফিকুল ইসলাম

বিজিএমইএ’র নতুন সভাপতি খন্দকার রফিকুল ইসলাম

ডিজাইনটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রফিকুল ইসলাম বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

২০২৪–২৬ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হওয়া এস এম মান্নান কচি শনিবার (২৪ আগস্ট) পদত্যাগ করেছেন। এরপর বিজিএমইএ বোর্ড অবশিষ্ট মেয়াদ পূর্ণ করতে রফিকুলকে সভাপতি নির্বাচিত করেছে।

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক জরুরি সভায় বিজিএমইএ বোর্ড টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব এবং উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফকে যথাক্রমে জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করেছে।

বিজিএমইএ’র নেতারা গণমাধ্যমে বলেন, ব্যক্তিগত কারণ ও অসুস্থতার কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন মান্নান কচি। তবে বোর্ডে পরিচালক হিসেবে কাজ করবেন তিনি।

গত নির্বাচনে রফিকুল ইসলাম তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠনটির জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

এস এম মান্নান কচি ঢাকা উত্তর সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। এ মাসের শুরুতে গণঅভ্যুত্থানে তার দল ক্ষমতাচ্যুত হয়।

এর আগে ২০ আগস্ট গত নির্বাচনে পরাজিত প্যানেল বর্তমান বোর্ডের বিলুপ্তি এবং সমিতির জন্য অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন তদারকি করতে একটি অন্তর্বর্তী কমিটি গঠনের আহ্বান জানিয়েছিল।

বাণিজ্য মন্ত্রণালয়কে দেওয়া এক চিঠিতে প্যানেল অভিযোগ করে, চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিজিএমইএ নির্বাচনে অনিয়ম হয়েছে এবং তৎকালীন হাসিনা সরকারের দ্বারা নির্বাচন ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল।

প্যানেল নেতারা আরও অভিযোগ করেন, কচির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক ছিল এবং জুলাই–আগস্টে আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর সাথেও জড়িত ছিলেন তিনি। রাজনৈতিক পরিবর্তনের পর তিনি আত্মগোপনে চলে গেছেন।

এরপর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কচির বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments