Friday, July 24, 2026
Home পুঁজিবাজার বিজিআইসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

বিজিআইসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (BGIC) ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার, ৩০ জুলাই অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এ প্রতিবেদন অনুমোদন করা হয়।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৫৬ পয়সা, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ পয়সা কম। ২০২৪ সালের এপ্রিল-জুন প্রান্তিকে ইপিএস ছিল ৫৮ পয়সা। তবে প্রথম দুই প্রান্তিক মিলিয়ে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ২৩ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ২২ পয়সা—অর্থাৎ সামান্য উন্নতি হয়েছে।

এ ছাড়া, ৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) ছিল ২০ টাকা ১৬ পয়সা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৬০ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাংলাদেশের জন্য ১০ শতাংশ

যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিশ্বের ৬০টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বা বাধ্যতামূলক শ্রম প্রতিরোধে পর্যাপ্ত...

রাষ্ট্রপতির পদত্যাগ চর্চার মধ্যে সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। এ পরিস্থিতিতে থাইল্যান্ডে থাকা জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ নিজের...

রাষ্ট্রপতির পদত্যাগ আজই

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যেকোনো সময় পদত্যাগ করতে পারেন। এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়, সরকার কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও বঙ্গভবন সূত্র নিশ্চিত...

সুইস টাওয়ার ৮০০ কোটি টাকা কিনছে পূবালী ব্যাংক

রাজধানীর হাতিরঝিল–সংলগ্ন তেজগাঁওয়ে বেঙ্গল গ্রুপের মালিকানাধীন ‘সুইস টাওয়ার’ ভবনটি কিনছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পিএলসি। ৮০০ কোটি টাকায় নির্মাণাধীন ২৭ তলা ভবনটি কেনার সিদ্ধান্ত...

Recent Comments