Thursday, June 25, 2026
Home অর্থ-বানিজ্য বিকাশ এজেন্ট পয়েন্টে মেটাল মোটরসের কৃষিযানের কিস্তি পরিশোধ সুবিধা

বিকাশ এজেন্ট পয়েন্টে মেটাল মোটরসের কৃষিযানের কিস্তি পরিশোধ সুবিধা

মেটাল মোটরস থেকে কেনা মেকানাইজড কৃষি যানবাহনের কিস্তি বিকাশ এজেন্ট পয়েন্টে জমা দিতে পারছেন কৃষকরা।

মাঠ পর্যায়ে কিস্তি সংগ্রহ প্রক্রিয়াকে আরো সহজ ও নিরাপদ করতে ‘বিকাশ’-এর ‘এজেন্ট টু মার্চেন্ট’ (এটুএম) ক্যাশ কালেকশন সলিউশন ব্যবহার করবে কৃষি যন্ত্রপাতি পরিবেশক ও প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে সম্প্রতি বিকাশ ও মেটাল মোটরস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বিকাশ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। জানা গেছে, অংশীদারত্বের আওতায় সারা দেশে ছড়িয়ে থাকা বিকাশের এজেন্ট পয়েন্টে মেকানাইজড কৃষি যানবাহন কেনার কিস্তি পরিশোধ করতে পারবেন কৃষকরা, যা সরাসরি মেটাল মোটরসের অ্যাকাউন্টে ইলেকট্রনিক মানি (ই-মানি) হিসেবে জমা হবে। এতে মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সবার অর্থ ব্যবস্থাপনার ঝুঁকি কমবে এবং লেনদেনের পুরো প্রক্রিয়াটি আরো সময় ও ব্যয়সাশ্রয়ী হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সম্প্রতি মেটাল মোটরসের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাদিদ জামিল, পরিচালক সারাহ জামিল ও সাদ জামিল এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। অন্যদিকে বিকাশের পক্ষে ছিলেন চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অব বিজনেস সেলস মাশরুর চৌধুরী এবং বিজনেস সেলস বিভাগের জেনারেল ম্যানেজার মো. সোমেল রেজা খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ‘বিকাশ’-এর ‘ক্যাশ কালেকশন সলিউশন’ ব্যবহার করে টেলিকম, সিমেন্ট, বেভারেজ, লাইফস্টাইল, খাদ্য, ওষুধসহ বিভিন্ন খাতে শীর্ষ প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে তাদের মাঠ পর্যায়ের আর্থিক ব্যবস্থাপনাকে আরো নিরবচ্ছিন্ন, স্বচ্ছ ও নিরাপদ করে তুলতে সক্ষম হয়েছে। পাশাপাশি এ ধরনের সেবা দেশে সার্বিক ডিজিটাল লেনদেনের ইকোসিস্টেমকে শক্তিশালী করার মাধ্যমে অর্থনীতির গতিশীলতা ও সক্ষমতা বাড়াচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

Recent Comments