Tuesday, June 16, 2026
Home জাতীয় বাবা আর ফিরবে না, আমরা কীভাবে চলব?

বাবা আর ফিরবে না, আমরা কীভাবে চলব?

ছোটবেলায় বাবাকে হারিয়েছিলেন, এরপর মা’র হাত ধরে এসেছিলেন ঢাকায়। জীবনের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে গড়ে তুলেছিলেন একটি স্বপ্ন, একটি সংসার। সেই স্বপ্নভবন আজ চুরমার। ঢাকা মিটফোর্ড এলাকায় চাঁদার দাবিতে নির্মমভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে।

৪০ বছর বয়সী সোহাগের শৈশব কেটেছে দারিদ্র্য ও সংগ্রামে। তার বয়স যখন মাত্র সাত মাস, বজ্রপাতে মারা যান বাবা আইউব আলী। এরপর মা আলেয়া বেগম তিন সন্তানকে নিয়ে জীবিকার তাগিদে ঢাকায় চলে আসেন। বড় হয়ে সোহাগ মিটফোর্ড এলাকায় ‘মেসার্স সোহানা মেটাল’ নামে একটি দোকান দেন। পরিশ্রম আর সততায় প্রতিষ্ঠা পেয়েছিলেন স্থানীয়দের কাছে।

তবে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী গোষ্ঠী তার কাছে মাসে দুই লাখ টাকা চাঁদা দাবি করছিল। তিনি রাজি না হওয়ায় চলতে থাকে হুমকি ও দোকান দখলের চেষ্টা। শেষ পর্যন্ত সেই গোষ্ঠী গত বুধবার বিকেলে তাকে বাসা থেকে ডেকে নেয়। চাঁদার টাকা না দেওয়ায় তাকে আটকে রেখে বর্বরভাবে নির্যাতন করা হয় এবং পাথর দিয়ে হত্যা করা হয়।

শুক্রবার সকালে তার লাশ ঢাকা থেকে বরগুনার ইসলামপুর গ্রামে এনে মায়ের কবরের পাশে দাফন করা হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। ১৪ বছর বয়সি কন্যা সোহানা কান্নাজড়িত কণ্ঠে বলে, “আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াবো?” – এই একটি প্রশ্নেই যেন ফুটে ওঠে একটি নিঃস্ব পরিবারের করুণ পরিণতি।

নিহতের স্ত্রী লাকি বেগম বলেন, “চাঁদা না দেওয়ায় ওদের রাগে আগুন জ্বলছিল। একবার দোকান বন্ধও করে দিয়েছিল। শেষে আমার স্বামীকে হত্যা করেও ক্ষান্ত হয়নি—মৃতদেহেও চালিয়েছে পাথরের আঘাত। আমি এই নরপশুদের বিচার চাই।”

পরিবারের দাবি, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে আর কোনো পরিবার সোহাগের পরিবারের মতো অসহায় না হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

মেক্সিকোর আন্তর্জাতিক স্থাপত্য প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি (ইউএনএএম)-এর স্থাপত্য অনুষদ এবং বিখ্যাত লুইস ব্যারাগান ওয়ার্কশপের...

Recent Comments