Thursday, April 16, 2026
Home জাতীয় বাবার কোলে গুলিবিদ্ধ শিশু রিয়া গোপের বাসায় সমাজ কল্যাণ উপদেষ্টা

বাবার কোলে গুলিবিদ্ধ শিশু রিয়া গোপের বাসায় সমাজ কল্যাণ উপদেষ্টা

জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে নয়ামাটি এলাকায় বাড়ির ছাদের উপর খেলা করতে গিয়ে বাবার কোলে গুলিবিদ্ধ হয়ে নিহত শিশু রিয়া গোপের বাসায় এসে পরিবারকে সান্ত্বনা দিয়ে খোঁজখবর নিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

রোববার বেলা ১১টার দিকে নগরীর নয়ামাটি রিয়া গোপের বাসায় আসেন সমাজকল্যাণ উপদেষ্টাসহ প্রশাসনের কর্মকর্তারা।

সেখানে সাংবাদিকদের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, জুলাই অভ্যুত্থানে ১১ জন মেয়ে ও ১৩৫ শিশু শহীদ হয়েছে। শহীদদের আত্মত্যাগ একটি সুন্দর সমাজ ও নিরাপদ বাংলাদেশের জন্য। সেটি গড়তে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে।

এ সময় উপদেষ্টা রিয়া গোপের মা বিউটি ঘোষকে বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরে সান্ত্বনা প্রদান করেন। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। প্রায় আধঘণ্টারও বেশি সময় উপদেষ্টা রিয়া গোপের বাসায় অবস্থান করে তিনি বলেন, রিয়া গোপসহ যেসব শিশু জুলাই আন্দোলনে নিহত হয়েছে, অন্তর্বর্তী সরকার তাদের পরিবারের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন যাদের আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ। সেসব শহীদদের শ্রদ্ধায় স্মরণ রাখবে রাষ্ট্র ও দেশের মানুষ।

তিনি বলেন, শহীদ রিয়া গোপের নামে একটি স্টেডিয়াম হয়েছে, এই স্টেডিয়ামে যত শিশুরা খেলা করবে তারা তার ইতিহাস জানবে কি কারণে রিয়া গোপ জীবন দিয়েছিল। স্টেডিয়ামে একটি কর্নার থাকবে-সেখানে রিয়া গোপসহ শিশুদের জীবনের গল্প লিপিবদ্ধ থাকবে।

মামলা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমাদের দেশে অনেক সময় ভয়-ভীতি কারণে অনেকে মামলা করতে পারেন না। বিশেষ এদেশে কন্যা শিশু বা মেয়ের নানা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে যেতে হয়। এই নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতেই অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানান।

পরে উপদেষ্টা সিদ্ধিরগঞ্জে শহীদ সুমাইয়া বাসায় গিয়ে তার পরিবার ও সুমাইয়ার রেখে যাওয়া শিশুকন্যা সোয়াইবার খোঁজ খবর নেন। এছাড়া নারায়ণগঞ্জে গণঅভ্যুত্থানে নিহত হওয়া সব শহীদের খোঁজখরব নেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই ছাত্র জনতার আন্দোলন দমাতে আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসীরা নগরীর চাষাড়া থেকে গুলশান সিনেমা হল পর্যন্ত এলোপাতাড়ি গুলি ছোড়ে। ওইদিনই বিকালে ২৭নং নয়া মাটি চারতলা বাড়ির ছাদে খেলা করছিল শিশু রিয়া গোপ। বাহিরে গোলাগুলি শব্দ শুনে মেয়েকে ছাদ থেকে আনতে যায় বাবা দীপক কুমার গোপ। মেয়েকে কোলে নিতেই মাথায় গুলিবিদ্ধ হয় শিশু রিয়া গোপ। গুরুতর আহত চার দিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থেকে ২৪ জুলাই মৃত্যুর কোলে ঢলে পড়েন শিশু রিয়া গোপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি দেশের স্বনামধন্য ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড শাহরুখ আমিনের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে নীরা গ্রাহকদের জন্য...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। আজ রবিবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য...

নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে সরকারি ছুটি

৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে...

জনসচেতনতা বৃদ্ধিতে বিটিভিতে তামাক বিরোধী প্রচারণা

দেশে তামাকের ব্যবহার কমিয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন করে জোরালো প্রচারণা শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে পরিচালিত...

Recent Comments