Saturday, June 27, 2026
Home কর্পোরেট বাংলালিংকের দুই হাজার টাওয়ার কিনেছে সামিট

বাংলালিংকের দুই হাজার টাওয়ার কিনেছে সামিট

দেশের অন্যতম মোবাইল অপারেটর বাংলালিংকের দুই হাজার টাওয়ার কিনে নিয়েছে সামিট কমিউনিকেশনসের প্রতিষ্ঠান সামিট টাওয়ার্স লিমিটেড। বুধবার দুই প্রতিষ্ঠানের মধ্যে এ–সংক্রান্ত একটি চুক্তি সই হয়।

বাংলালিংকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির আওতায় সামিট টাওয়ার্সকে বাংলালিংক দুই হাজার টাওয়ারের মালিকানা হস্তান্তর করবে। বিটিআরসির টাওয়ার শেয়ারিং নীতিমালার আওতায় এ চুক্তি হয়।

বাংলালিংক বলছে, সামিট টাওয়ার্সের সঙ্গে এই যৌথ উদ্যোগ বাংলালিংকের নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর পাশাপাশি উন্নত সেবা নিশ্চিত করবে।

সামিট টাওয়ার্সের সঙ্গে চুক্তিটির বিষয়ে বাংলালিংকের মালিকানা প্রতিষ্ঠান ভিওনের গ্রুপ সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) কান তেরজিওগ্লো বলেন, বাংলালিংক অবকাঠামোর সঠিক ব্যবহার নিশ্চিত করছে। এই চুক্তির ফলে দেশে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করবে।

বাংলালিংকের সিইও এরিক অস বলেন, সামিট টাওয়ারের সঙ্গে এই চুক্তি বাংলালিংককে ডিজিটাল সেবার ওপর আরও গুরুত্ব দিতে সাহায্য করবে।

সামিট কমিউনিকেশনস লিমিটেড ও সামিট টাওয়ার্স লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ ফরিদ খান বলেন, এই কৌশলগত চুক্তিটির মাধ্যমে বাংলালিংক ও সামিটের মধ্যে আরও বিস্তৃত সহযোগিতার সূচনা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments