Saturday, July 4, 2026
Home কর্পোরেট বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণে ট্রাস্ট ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণে ট্রাস্ট ব্যাংকের চুক্তি

দেশব্যাপী সিএমএসএমই ক্লাস্টার এবং এমএসএমই খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকে দুটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি।

এ উপলক্ষে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেপুটি গভর্নর নূরুন নাহারের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ট্রাস্ট ব্যাংকের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী। অনুষ্ঠানে আরো ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা, এসএমই অ্যান্ড এসপিডি বিভাগের পরিচালক নওশাদ মোস্তফাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ স্কিমগুলোয় অংশগ্রহণের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক দেশের উদ্যোক্তা উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সরকারি কাজে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

সরকারি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, জনগণের আস্থা ধরে...

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত...

খামেনির শেষবিদায়ে কান্নায় ভেঙে পড়লেন ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়কে কেন্দ্র করে রাজধানী তেহরানজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শুক্রবার (৩ জুলাই) তেহরানের...

জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...

Recent Comments