Sunday, June 28, 2026
Home আন্তর্জাতিক বাংলাদেশে শাখা খুলতে চায় রুশ ব্যাংক

বাংলাদেশে শাখা খুলতে চায় রুশ ব্যাংক

বাংলাদেশে শাখা খোলার আগ্রহ দেখিয়েছে রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক এসবার। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সহজ করতে ও ডলারের বিকল্প মুদ্রায় লেনদেন চালু করতে বাংলাদেশে শাখা খুলতে চায় তারা।

বৃহস্পতিবার (২০ জুলাই) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, শাখা খোলার বিষয়ে এসবার ব্যাংক কর্তৃপক্ষ এরই মধ্যে বাংলাদেশে ব্যাংকের সঙ্গে দুবার আলোচনায় বসেছে।

এসবার ব্যাংকের নির্বাহী বোর্ডের ডেপুটি চেয়ারম্যান আনাতোলি পপভ বলেছেন, বাংলাদেশি কোম্পানির সঙ্গে ব্যবসা করা রুশ ক্লায়েন্টদের অনুরোধে ব্যাংকিং সেবা চালুর সব শর্ত ও সম্ভাবনা পর্যালোচনা করা হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, প্রাথমিক দুই বৈঠকে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ব্যাংকটি শাখা খোলার আইনি শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে জানতে চেয়েছে।

দ্বিতীয় দফার বৈঠকে বাংলাদেশে বিদেশি ব্যাংকের শাখা খুলতে যেসব তথ্য সরবরাহ করতে হবে, তার একটি তালিকা এসবার ব্যাংককে জানানো হয়েছে। পাশাপাশি যেসব শর্ত আছে সেগুলোও বলা হয়েছে।

বাংলাদেশি এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের শাখা খুলতে ব্যাংকিং নীতিমালা পরিপালনের পাশাপাশি সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সরকারও সম্পৃক্ত। এজন্য এসবার ব্যাংক কর্তৃপক্ষকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকার রুশ দূতাবাসের প্রেস অ্যাটাচে আমাতুলা খানোভা জানিয়েছেন, সংবাদমাধ্যমকে জানানোর মতো আনুষ্ঠানিক কোনো তথ্য এখন পর্যন্ত দূতাবাসের কাছে নেই। আনুষ্ঠানিক সিদ্ধান্তে পৌঁছালেই জানানো হবে।

ভারতের বেঙ্গালুরুতে একটি আইটি অফিস স্থাপনের অনুমতি পেয়েছে এসবার ব্যাংক। তাছাড়া ভারতে ২০১০ সাল থেকেই এ ব্যাংকের একটি শাখা চালু রয়েছে।

ভারতে চালু করা নতুন হাবটি আইটিবিষয়ক উন্নয়নে ভূমিকা রাখবে। পাশাপাশি সেখানে ২০০ জন বিশেষজ্ঞও নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে এসবার কর্তৃপক্ষ।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে ‘সামরিক অভিযান’ শুরুর পরপরই মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে এসবার ব্যাংক। তাছাড়া ইউরোপীয় বাজার থেকেও ব্যাংকটিকে প্রত্যাহার করা হয়। বিশেষজ্ঞদের মতে, পশ্চিমারা মুখ ফিরিয়ে নেওয়ায় রাশিয়া এখন এশিয়ায় তাদের ব্যবসায়িক অংশীদার খুঁজছে। আর তারই ফলস্বরূপ ‘এসবার’ ভারত ও বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার কথা গুরুত্ব দিয়ে ভাবছে।

সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments