Wednesday, July 22, 2026
Home আন্তর্জাতিক বাংলাদেশিদের পূর্ব তিমুরে বিনিয়োগের আহ্বান প্রেসিডেন্ট রামোসের

বাংলাদেশিদের পূর্ব তিমুরে বিনিয়োগের আহ্বান প্রেসিডেন্ট রামোসের

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা বাংলাদেশি ব্যবসায়ীদের তার দেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। রোববার ঢাকায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

 

রামোস হোর্তা উল্লেখ করেন, পূর্ব তিমুর আগামী বছর আসিয়ান জোটের সদস্য হতে যাচ্ছে, যা প্রায় ৭০০ মিলিয়ন মানুষের বাজারের দ্বার খুলে দেবে। তিনি বলেন, “আমরা বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানি করতে আগ্রহী এবং বাংলাদেশি উদ্যোক্তাদের পূর্ব তিমুরে ব্যবসা ও বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানাই। আমাদের ভবিষ্যৎ অংশীদারিত্ব দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে।”

 

পূর্ব তিমুরের অর্থনৈতিক সম্ভাবনার ওপর আলোকপাত করে তিনি জানান, দেশটি আসিয়ানের অংশ হয়ে ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি জিডিপির একটি বৃহৎ অঞ্চলের সঙ্গে যুক্ত হবে। এই অবস্থান নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে বলে তিনি আশাবাদী।

 

বৈঠকের সময় রামোস হোর্তা অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, “নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস একজন বিশ্বমানের নেতা, যিনি শান্তি ও উন্নয়নের জন্য কাজ করছেন। তার নেতৃত্বে বাংলাদেশ উন্নতির পথে এগিয়ে যাচ্ছে।”

 

রামোস হোর্তা অধ্যাপক ইউনূসকে নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী এবং জন এফ কেনেডির মতো বিশ্বনেতাদের সঙ্গে তুলনা করে বলেন, “বাংলাদেশ সৌভাগ্যবান যে, এমন একজন বিনয়ী নেতা তাদের নেতৃত্ব দিচ্ছেন। তিনি তরুণদের সঙ্গে কাজ করে দেশের পরিবর্তনে ভূমিকা রাখছেন।”

 

বাংলাদেশ ও পূর্ব তিমুরের জনগণের ইতিহাসের মিল উল্লেখ করে তিনি বলেন, “দুই দেশের মানুষই সংগ্রামী, পরিশ্রমী এবং সৃজনশীল। আমাদের অভিজ্ঞতা ভাগাভাগি করে আমরা একসঙ্গে এগিয়ে যেতে পারি।”

 

সংবাদ সম্মেলনের শেষে প্রেসিডেন্ট রামোস হোর্তা বাংলাদেশ সরকারের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশি ব্যবসায়ীদের পূর্ব তিমুরে বিনিয়োগের আহ্বান পুনর্ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বুধবার...

ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ সম্মাননা পেল প্রাইম ব্যাংক

টানা চতুর্থবারের মতো ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি (পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন) ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আন্তর্জাতিক...

প্রবৃদ্ধির ধারায় আর্থিক সক্ষমতা বাড়িয়েছে যমুনা ব্যাংক

২০২৫ অর্থবছরে আর্থিক কার্যক্রমের প্রায় সব গুরুত্বপূর্ণ সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যমুনা ব্যাংক পিএলসি। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী,...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ (২২ জুলাই) বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...

Recent Comments