Thursday, June 25, 2026
Home আন্তর্জাতিক বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দেবে না শিলিগুড়ির ব্যবসায়ীরা

বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দেবে না শিলিগুড়ির ব্যবসায়ীরা

ভারতের শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছেন। কথিত রাজনৈতিক অস্থিরতা ও ‘ভারত বিরোধীতার’ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ‘বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি’।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, হোটেল ব্যবসায়ীদের সংগঠনের জয়েন্ট সেক্রেটারি উজ্বল ঘোষ জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তখন শিক্ষার্থী ও চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল ছিল।

তিনি বলেন, “২০২৪ সালের ডিসেম্বরে আমাদের সদস্যরা বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দেওয়া বন্ধ করেছিলেন। তবে মানবিক কারণে শিক্ষার্থী ও অসুস্থ মানুষদের জন্য এটি শিথিল রাখা হয়েছিল। যারা ভারতে পড়াশোনা ও চিকিৎসার জন্য এসেছেন।”

উজ্বল ঘোষ আরও বলেন, “কিন্তু বাংলাদেশে কথিত সহিংসতা এবং ভারত বিরোধী বক্তব্যের কারণে আমরা আর কোনো বাংলাদেশিকে হোটেল ভাড়া দেব না।”

শিলিগুড়িতে এই সংগঠনের অধীনে ১৮০টি হোটেল আছে, যারা সবাই কঠোরভাবে এই নিষেধাজ্ঞা মেনে চলবেন। এছাড়া সংগঠনের বাইরে আরও ৫০টি হোটেলও বাংলাদেশিদের কাছে ভাড়া দিচ্ছে না বলে দাবি করা হয়েছে।

প্রতিবছর অনেক বাংলাদেশি শিক্ষার, পর্যটন ও চিকিৎসার জন্য শিলিগুড়ি যান। এই নিষেধাজ্ঞার ফলে তাদের জন্য সেখানে অবস্থান করা আরও কঠিন হয়ে যেতে পারে।

স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত দ্বিপক্ষীয় সম্পর্ক ও মানবিক কারণে উদ্বেগ সৃষ্টি করতে পারে। তথ্যসূত্র : টেলিগ্রাফ ইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments