Friday, June 26, 2026
Home বিবিধ বরুড়ার ঝলম ইউনিয়নে অসংখ্য পরিবারের পাশে দাঁড়ালেন শফিউদ্দিন শামীম

বরুড়ার ঝলম ইউনিয়নে অসংখ্য পরিবারের পাশে দাঁড়ালেন শফিউদ্দিন শামীম

কুমিল্লা-৮ (বরুড়া) আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ. জেড. এম. শফিউদ্দিন (শামীম) এর অর্থায়নে ঝলম ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯ জন কর্মহীন অসহায় পুরুষ কে ১ টি করে অটো রিকশা, ৯ জন অসহায় নারীকে ১ টি করে সেলাই মেশিন, ১০ জন অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা, ৯ জন সন্তানসম্ভবা নারী কে মাতৃত্বকালীন উপহার, ১৯ জন ত্যাগী ও প্রবীণ আওয়ামী লীগ নেতাকে সম্মাননা ও উপহার এবং ৯টি মসজিদে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শুক্রবার (২২ সেপ্টেম্বর, ২০২৩) বিকেলে ঝলম ইউনিয়নের ঝলম স্কুল এন্ড কলেজ মাঠে ঝলম ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ. জেড. এম. শফিউদ্দিন (শামীম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল আবু তাহের, কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ, বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বরুড়া উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মো: কামাল হোসেন, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, বরুড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী মহিলালীগের যুগ্ম-আহবায়ক কামরুন নাহার শিখা, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফরহাদ হোসেন ও বরুড়া পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনুয়ারা বেগম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এ. জেড. এম. শফিউদ্দিন (শামীম) বলেন, গত সাড়ে ১৪ বছরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শাসনামলে অর্থনীতির প্রায় সব সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, মাথাপিছু আয়, নাগরিক সেবা ও নানামুখি সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে বদলে গেছে জীবনযাত্রার মান। বাস্তবায়িত ও চলমান বিভিন্ন মেগা প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এখন অপ্রতিরোধ্য। পায়রা সমুদ্রবন্দর, পদ্মা সেতু, মেট্রোরেল, বিমানবন্দর থেকে যাত্রাবাড়ীর অদূরে কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুবিধা ভোগ করছে দেশের মানুষ। চট্টগ্রামে খুব দ্রুত চালু হবে কর্ণফুলী টানেল। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ আরও কয়েকটি চলমান বড় প্রকল্প সমাপ্ত হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি আধুনিক রাষ্ট্রে পরিনত হবে।

এর আগে উপজেলার আগানগর, পয়ালগাছা, শিলমুড়ি(দ:), খোশবাস (উ:), শাকপুর, খোশবাস দক্ষিণ এবং আদ্রা ইউনিয়নে অনুদান বিতরণ সম্পন্ন হয়েছে, পর্যায়ক্রমে বরুড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দিতে এসবিএসি ব্যাংক ও চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি

এসবিএসি ব্যাংক পিএলসির অ্যাকাউন্ট হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪...

ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির কর্পোরেট চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট...

মালয়েশিয়া–চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন। তিনি শুক্রবার রাত ৭টা ৪৫ মিনিটে চীন থেকে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ...

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

Recent Comments