Wednesday, July 1, 2026
Home কর্পোরেট বরুড়ায় মালদ্বীপের সহায়তায় উদ্বোধন হলো মসজিদ ই বাইতুল আমান

বরুড়ায় মালদ্বীপের সহায়তায় উদ্বোধন হলো মসজিদ ই বাইতুল আমান

কুমিল্লার বরুড়া উপজেলার পূর্ব আড্ডা হাটখোলা মুন্সিবাড়িতে নবনির্মিত মসজিদ ই বাইতুল আমান ও দারুত তাকওয়া ইসলামিয়া  মাদ্রাসার ও এতিমখানার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি ২০২৫) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদটির উদ্বোধন করেন মালদ্বীপ ভিত্তিক সংস্থাটির দাতা সদস্য এম হাসান হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমানউল্লাহ আমান, সাবেক ম্যানেজার, জনতা ব্যাংক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সাকিব, অপারেশন ম্যানেজার, আড্ডা বাজার শাখা।

এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মজিবুল ইসলাম। মসজিদ কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা মনির হোসেন, হুমায়ন কবির, মোঃ মহসিন, শাহ আলম, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোঃ শফিকুল ইসলামসহ অনেকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ নাসির হোসেন, নেয়ামত উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, প্রয়াত আজিজিয়া ইসমাইলের স্মরণে মালদ্বীপভিত্তিক একটি অলাভজনক সংস্থা জামিয়াতুল খায়ির-এর আর্থিক সহযোগিতায় এই মসজিদ ও এতিমখানা মাদ্রাসাটি নির্মাণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এলাকার মানুষের ইবাদত ও দ্বীনি শিক্ষার কেন্দ্র হিসেবে কাজ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুর্নীতির মামলায় রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আবেদন

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ...

ফটিকছড়ি উত্তরসহ তিন উপজেলা ও একটি থানার অনুমোদন

  দেশের প্রশাসনিক কাঠামো আরও সম্প্রসারণের অংশ হিসেবে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।...

কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে আগামীর শিক্ষা ব্যবস্থার রূপরেখা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, দেশের শিক্ষা...

প্রতিবন্ধী-বান্ধব কর্মপরিবেশ গড়ে তুলতে SOSI প্রকল্পের অর্জনতুলে ধরল BBDN ও GIZ

বাংলাদেশে প্রতিবন্ধী-বান্ধব কর্মপরিবেশ গড়ে তোলা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা জোরদারে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসএবিলিটি নেটওয়ার্ক (BBDN) এবং জার্মান উন্নয়ন সংস্থা GIZ যৌথভাবে...

Recent Comments