Thursday, April 16, 2026
Home কর্পোরেট ফ্রিজ, এসি ও টিভিতে শীর্ষ ব্র্যান্ডের স্বীকৃতি পেল ওয়ালটন

ফ্রিজ, এসি ও টিভিতে শীর্ষ ব্র্যান্ডের স্বীকৃতি পেল ওয়ালটন

বাংলাদেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও রপ্তানিকারী প্রতিষ্ঠান ওয়ালটন রেফ্রিজারেটর, এসি ও টেলিভিশন ক্যাটাগরিতে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৪’ লাভ করেছে। দেশের কোটি কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় এই বিশাল সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি। ওয়ালটন এরই মধ্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৬তম আসরে শীর্ষ পুরস্কারটি পেয়েছে।

২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ওয়ালটন রেফ্রিজারেটর, এসি ও টেলিভিশনের জন্য ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৪’ গ্রহণ করে। এদিন ওয়ালটনকে ‘দেশ সেরা ব্র্যান্ড’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়, যা তাদের জন্য এক অনন্য অর্জন।

ওয়ালটন এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, সিএমও গালীব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহমেদ, এসির সিবিও মো. তানভীর রহমান, ফ্রিজের সিবিও তাহসিনুল হক এবং টিভির সিবিও হাবিব ইফতেখারসহ আরও অনেকে।

বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পাওয়ার পর ওয়ালটনের সিএমও গালীব বিন মোহাম্মদ বলেন, “এই পুরস্কার আমাদের জন্য এক বিশাল অর্জন। এই সাফল্য আমাদের গর্বিত করে। গত ১১ বছর ধরে ওয়ালটন ফ্রিজ দেশের সেরা ব্র্যান্ডের খেতাব পেয়েছে এবং টানা দ্বিতীয় বছর ওয়ালটন টিভি এই পুরস্কার জিতেছে। এদিকে, নতুন ক্যাটাগরি হিসেবে এসি পুরস্কারটি এবারের আসরে যুক্ত হয়েছিল, এবং প্রথমবারের মতো ওয়ালটন সেরা এসি ব্র্যান্ডের খেতাব পেয়েছে।”

তিনি আরও বলেন, “এটি শুধু ওয়ালটনের জন্য নয়, বাংলাদেশের প্রযুক্তি খাতের জন্যও একটি বড় মাইলফলক।”

‘বেস্ট ব্র্যান্ড’ নির্বাচনে দেশের সব বিভাগের গ্রাহকরা অংশ নেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্র্যান্ড ইক্যুইটি, চিন্তা, পছন্দ, উপযোগিতা, প্রাইস প্রিমিয়াম, মার্কেট শেয়ার ইত্যাদি মানদণ্ডে ওয়ালটন জয়ী হয়।

এই পুরস্কারের মাধ্যমে ওয়ালটন আরও একধাপ এগিয়ে গেল বিশ্ববাজারে নেতৃত্ব প্রতিষ্ঠার দিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে বিক্রয়, মুনাফা ও ব্যবসায়িক সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখায় ১৮৮টি প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক, প্রতিনিধি এবং কর্মকর্তাকে পুরস্কৃত করেছে ওয়ালটন।...

এসবিএসি ব্যাংকের আমানত ১১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসবিএসি ব্যাংক পিএলসির আমানত ১১ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। এ হিসেবে এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে ১৫ শতাংশ। এ উপলক্ষে সম্প্রতি...

২০২৫ সালে ইস্টার্ন ব্যাংকের ৯০১ কোটি টাকার নিট মুনাফা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক পিএলসি ২০২৫ সালে ৯০১ কোটি টাকার কর-পরবর্তী নিট মুনাফা করেছে। আগের বছরের তুলনায় ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ২০ শতাংশ। এ সময়ে...

ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য আলোচনার আগে সৌদি যুবরাজের সঙ্গে শাহবাজের বৈঠক

হোম বিশ্ব ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য আলোচনার আগে সৌদি যুবরাজের সঙ্গে শাহবাজের বৈঠক সোশ্যাল লিংকসমূহ fফেসবুক▶ইউটিউব ফেসবুক পেজ fমূল পেজStarNews.Televisionfজাতীয়starnews.nationalfরাজনীতিstarnews.politicsfআন্তর্জাতিকstarnews.internationalfখেলাstarplaydgtalfবিনোদনstarnews.entertainmentfব্যবসাstarnews.businessfস্টার নিউজ বিডিstarnews.com.bd ইউটিউব চ্যানেল ▶মূল চ্যানেল@digitalstarnews▶জাতীয়@starnews.national▶রাজনীতি@starnews.politics▶আন্তর্জাতিক@starnews.international▶খেলা@starplaydgtal▶বিনোদন@starnewsentertainment▶ব্যবসা@starnewsbusiness জনপ্রিয় খবর ১ মরিচা ধরা লোহার...

Recent Comments