Sunday, May 31, 2026
Home কর্পোরেট ইসলামী ব্যাংককে বাদ দিয়ে অর্থনীতি এগিয়ে নেয়া যাবে না: গভর্নর

ইসলামী ব্যাংককে বাদ দিয়ে অর্থনীতি এগিয়ে নেয়া যাবে না: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মুনসুর বলেছেন, ইসলামী ব্যাংক দেশের এক নম্বর ব্যাংক। এ ব্যাংককে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে নেয়া যাবে না। এ ব্যাংকের ওপর মানুষের আস্থা রয়েছে। তাই অল্প সময়ের মধ্যেই ইসলামী ব্যাংক ঘুরে দাড়িঁয়েছে এবং এগিয়ে যাচ্ছে। এ ব্যাংক আর পিছনে ফিরে তাকাবে না।

শনিবার (২৮ ডিসেম্বর) টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৪০০ তম শাখা হিসেবে ঘাটাইল শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহসান এইচ মুনসুর বলেন, ব্যাংক কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয় পারিবারিক প্রতিষ্ঠান নয়। এটা সবার জন্য। আমানতকারী সবাই ব্যাংকের মালিক। দেউলিয়া হওয়ার পথে ১০ টি ব্যাংকের মধ্যে অনেক ব্যাংকই ঘুরে দাঁড়াচ্ছে। সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় অর্থ পাচার কমে গেছে। ফলে ফর্থটা ডাইভার্ট না হয়ে দেশে রয়ে গেছে। যারা অর্থ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন তাদের অর্থ ফিরিয়ে আনার চেষ্টা চলছে ।

তিনি বলেন, আমাদের মুদ্রাস্ফীতি এখনো অনেক বেশি আছে। এটাকে কমিয়ে আনতে হবে। খাদ্যপণ্যের কারণেই মূল্যস্ফীতি সবচেয়ে বেশি আছে। খাদ্যপণ্যের দাম আমরা আশা করছি কমে আসবে। আগামী চার-পাঁচ মাসের মধ্যে একটা স্বস্তির জায়গায় পৌঁছে যাব।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, দেশের জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ ইসলামী ব্যাংকের সাথে জড়িত। ৪০০তম শাখা উদ্বোধন এই ব্যাংকের একটি বড় অর্জন। ব্যাংক খাত নিয়ে যে সংশয় সৃষ্টি হয়েছিল তা দূর হতে শুরু করেছে। এ খাতে যে ধ্বস নেমেছিল সেখান থেকে ফিরিয়ে আনতে কাজ চলছে। গত পাঁচ মাস আগে ইসলামী ব্যাংকের যে অবস্থান ছিল তা থেকে অনেক ভাল অবস্থানে চলে এসেছে। ইতোমধ্যে এ ব্যাংক ৭ হাজার কোটি টাকার নতুন ডিপোজিট সংগ্রহ করতে সক্ষম হয়েছে। রেমিট্যান্স আহরণেও ইসলামী ব্যাংক শীর্ষ স্থানে রয়েছে।

তিনি আরো বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠাকালে একটি আন্তর্জাতিক ব্যাংক ছিলো। বিদেশী বিনিয়োগকারীরা এ ব্যাংকে বিনিয়োগ করেছিলেন। আমরা চেষ্টা করছি বিদেশী বিনিয়োগকারীদেরকে পুণরায় এ ব্যাংকে ফিরিয়ে আনতে। ইসলামী ব্যাংক আবারো একটি আন্তর্জাতিক ব্যাংকে পরিণত হবে। এ ব্যাংক আরো দশগুন বড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

ওবায়েদ উল্ল্যাহ আল মাসুদ বলেন, ৪০০ শাখা, ২৬৫ উপশাখা, ২৮০০ এজেন্ট আউটলেট ও ৩০০০ এর অধিক এটিএম বা সিআরএমের মাধ্যমে দেশজুড়ে ইসলামী ব্যাংকের বিস্তৃত নেটওয়ারকই প্রমাণ করে এ ব্যাংকের জনপ্রিয়তা। এ ব্যাংকের কর্মীরা অত্যন্ত সততা ও আন্তরিকতার সাথে কাজ করছে। একই ছাদের নীচে এতো সৎ ও যোগ্য মানুষ কোথাও নেই।

তিনি আরো বলেন, দেশের ৩৪ হাজার গ্রামে পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে কাজ করছে ইসলামী ব্যাংক। আমরা এই সেবা দেশের ৬৮ হাজার গ্রামেই ছড়িয়ে দিতে চাই। ইসলামী ব্যাংকরে কল্যাণমুখী ব্যাংকিং সেবা গ্রহণের জন্য উপস্থিত গ্রাহকদের প্রতি আহবান জানান তিনি।

বাংলাদেশ ইসলামি ব্যাংক পিএলসির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেরেক্টর মুহাম্মদ মনিরুল মওলা, প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর মুহাম্মদ আব্দুস সামাদ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আব্দুল জলিল, অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমানসহ আরও অনেকেই।

অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ফিনল্যান্ড

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২০ লাখ ইউরো অনুদান দিয়েছে ফিনল্যান্ড। বাংলাদেশি মুদ্রায় এ অর্থ সহায়তার...

দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

সোমবার (১ জুন) থেকে ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। অভিবাসী ভিসার জন্য ভিসা প্রক্রিয়া দুই দিনে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে। রোববার...

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

Recent Comments