Thursday, July 16, 2026
Home কর্পোরেট কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপ দিয়ে পিসি আনলো লেনোভো ইয়োগা সিরিজ

কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপ দিয়ে পিসি আনলো লেনোভো ইয়োগা সিরিজ

বাংলাদেশের বাজারে লেনোভো ইয়োগা স্লিম ৭আই (মডেল: 83ED004XLK) ল্যাপটপ উন্মোচন করেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ কোপাইলট+ পিসি এই ল্যাপটপটি মাল্টিটাস্কিং এবং উন্নত পারফরম্যান্সের জন্য ডিজাইন করা হয়েছে।

এই মডেলে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স এলিট প্রসেসর, যা ১২ কোর, ১২ থ্রেড এবং ৪২ মেগাবাইট ক্যাশ মেমোরি সমৃদ্ধ। এর সঙ্গে রয়েছে ৩২ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম, ১ টেরাবাইট জেন ৪ এসএসডি এবং ইন্টিগ্রেটেড কোয়ালকম অ্যাড্রিনো গ্রাফিক্স।  ১৪.৫ ইঞ্চির ওএলইডি টাচ ডিসপ্লেটি ৩কে রেজোলিউশন, ১০০% এসআরজিবি ও ডিসিআই পি৩ কালার গ্যামুট এবং ১০০০ নিটস পিক ব্রাইটনেসের সমন্বয়ে তৈরি। এতে ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং টিইউভি লো ব্লু লাইট ফিচার ব্যবহারকারীর চোখের সুরক্ষা নিশ্চিত করে।  ডলবি অ্যাটমোস সমর্থিত ৪টি স্পিকার এবং ৪টি মাইক্রোফোন উচ্চমানের অডিও অভিজ্ঞতা প্রদান করে। কানেক্টিভিটির জন্য আছে ব্লুটুথ ৫.৪, ওয়াইফাই ৭ এবং ৩টি ইউএসবি টাইপ-সি পোর্ট।

ল্যাপটপটির নিরাপত্তায় মাইক্রোসফট প্লুটন টিপিএম ২.০ চিপ এবং আইআর ফেস আনলকের সুবিধাসহ ই-শাটারযুক্ত ১০৮০পি ক্যামেরা রয়েছে। এটির ওজন মাত্র ১.২৮ কেজি এবং ৬৫ ওয়াট ইউএসবি টাইপ-সি অ্যাডাপ্টারের মাধ্যমে দ্রুত চার্জিং সুবিধা দেয়।  এ,ই ল্যাপটপটি ৩ বছরের ওয়ারেন্টি এবং কসমিক ব্লু কালারে পাওয়া যাবে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২,২৫,০০০ টাকা। এটি গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ওয়েবসাইট, শোরুম এবং অনুমোদিত ডিলারদের মাধ্যমে কেনা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান

বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...

শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে...

নতুন বেতন কাঠামোর গেজেট আগস্টে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের...

শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন নিহত হন। তাঁদের...

Recent Comments