Sunday, April 19, 2026
Home জাতীয় ফ্যাসিস্ট অপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন হবে: আইন উপদেষ্টা

ফ্যাসিস্ট অপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন হবে: আইন উপদেষ্টা

ঢাকা, ৭ জুলাই — শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘শ্রাবণ বিদ্রোহ (জুলাই আপরাইজিং)’ তথ্যচিত্রের প্রিমিয়ার শো। ২০২৪ সালের ঐতিহাসিক জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে ঘিরে নির্মিত তথ্যচিত্রটি নির্দেশনা দিয়েছেন আরিফুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, “আজ বিচার নিয়ে অনেক প্রশ্ন থাকলেও আমি নিশ্চিত করে বলতে পারি, বিচারব্যবস্থা কার্যকর রয়েছে। ফ্যাসিস্টদের বিচার অবশ্যই হবে এবং তা হবে সর্বোচ্চ মানসম্পন্ন।” তিনি আরও বলেন, “শুধু বিচার নয়, আমাদের সংস্কার, শহীদদের পুনর্বাসন এবং নির্বাচনের দিকেও নজর রয়েছে।”

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “বিগত ১৬ বছরে বহু মানুষ গুম, খুন ও নিপীড়নের শিকার হয়েছেন। জুলাই অভ্যুত্থান শুধু একটি আন্দোলন নয়, এটি দীর্ঘ লড়াইয়ের অংশ। তাই এমন উদ্যোগগুলো বারবার নিতে হবে যাতে শহীদদের স্মৃতি বাঁচিয়ে রাখা যায় এবং মানুষকে সচেতন করা যায়।”

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “জুলাইয়ের আন্দোলন ৩৬ দিনের নয়, ৫৪ বছরের সংগ্রামের প্রতিচ্ছবি। এখন সময় সাংস্কৃতিক জবাব দেওয়ার, সত্যকে তুলে ধরার। আমাদের সবচেয়ে বড় শক্তি সত্যের পক্ষে অবস্থান।”

গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “ফ্যাসিবাদ বারবার মাথা তুলতে চায়। কিন্তু আমাদের লড়াই হচ্ছে একটি বিচারসম্পন্ন সমাজ গড়ার। নতুন প্রজন্ম যেন এমন বাস্তবতায় আর না পড়ে, সেটিই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। শহীদ আবু সাঈদের পিতা বিচার দাবিতে কণ্ঠ তুলে বলেন, “এক বছর পার হয়ে গেছে, এখনও বিচার হয়নি। আমরা দ্রুত সুবিচার চাই।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সচিব মাহবুবা ফারজানা এবং সঞ্চালনা করেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তথ্যচিত্রটি প্রযোজনা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবি ব্যাংক–ইউনাইটেড হেলথকেয়ারের কৌশলগত চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক পিএলসি তার মূল্যবান গ্রাহক ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানান...

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং কার্যকর রিটেইল কৌশলের স্বীকৃতি হিসেবে ব্র্যান্ড ফোরাম আয়োজিত ৩য় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এ তরুণদের জন্য ডিজাইন করা...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় আসরে ৬৪টি উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা

রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসর, যেখানে দেশের খুচরা খাতে উদ্ভাবনী অবদান রাখা ৬৪টি উদ্যোগকে সম্মাননা...

Recent Comments