Monday, June 15, 2026
Home জাতীয় পায়রা বন্দরে ডুবছে টাকা, ভেসে উঠছে না সুফল

পায়রা বন্দরে ডুবছে টাকা, ভেসে উঠছে না সুফল

দুই বছর আগে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা এখন অর্থনৈতিক বোঝায় পরিণত হয়েছে। প্রায় ৭ হাজার কোটি টাকার ড্রেজিং খরচের বিপরীতে সরকারের আয় মাত্র ২ হাজার কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, পরিকল্পনার ঘাটতি ও প্রকৃত বাস্তবতা বিবেচনায় না নেওয়ায় এই প্রকল্প এখন জনগণের অর্থের অপচয়ের দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।

বেলজিয়ামের প্রতিষ্ঠান জান ডি নুলকে দিয়ে ২০২৩ সালে ক্যাপিটাল ড্রেজিং করানো হয়, যার মাধ্যমে চ্যানেলের গভীরতা বাড়িয়ে ১০.৫ মিটার করা হয়েছিল। লক্ষ্য ছিল ৪০ হাজার ডেডওয়েট টনের মাদার ভ্যাসেল বন্দরে ভেড়ানো। কিন্তু ছয় মাসের মধ্যেই পলি জমে সেই গভীরতা নেমে আসে গড়ে ৬.৫ মিটারে। ফলে এখন বড় জাহাজ সরাসরি ভিড়তে না পারায় আগের মতো লাইটার জাহাজেই পণ্য খালাস করতে হচ্ছে, যা ব্যবসায়ীদের জন্য ব্যয়বহুল ও অকার্যকর হয়ে উঠছে।

বিশেষজ্ঞদের মতে, পায়রার ভৌগোলিক অবস্থান এমন একটি এলাকায় যেখানে পলি জমার হার খুব বেশি। প্রতিবছর প্রায় ৪০ কোটি কিউবিক মিটার পলি জমে এই চ্যানেলে, যা নিয়মিত অপসারণ না করলে বন্দরের কার্যকারিতা নষ্ট হয়ে পড়ে। জার্মানি, বেলজিয়াম ও বাংলাদেশের গবেষকরা ২০১৯ সালের সমীক্ষাতেই এই হুঁশিয়ারি দিয়েছিলেন।

 

অর্থনীতিবিদরা বলছেন, প্রকল্প বাস্তবায়নের আগে টেকসই অবকাঠামো, পলিমাটি ব্যবস্থাপনা ও ভবিষ্যত রক্ষণাবেক্ষণ ব্যয় বিবেচনা না করায় এই মেগা প্রকল্প এখন লোকসানের খাতায়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নদী গবেষক মীর মোহাম্মদ আলী মনে করেন, বছরে প্রায় ৮-১০ হাজার কোটি টাকা ব্যয় করে যদি কৃত্রিমভাবে গভীরতা ধরে রাখতে হয়, তবে তা আর টেকসই নয়।

 

এদিকে স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা পায়রা প্রকল্পে লুটপাট ও অনিয়মের অভিযোগ তুলেছেন। তারা প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা ও বাস্তবায়নের তদন্ত দাবি করেছেন।

পায়রা বন্দরের সম্ভাবনা স্বীকার করেও শিপিং ও ফরওয়ার্ডিং সংস্থাগুলো বলছে, কার্যকারিতা নিশ্চিত না হলে বিনিয়োগকারীরা পিছিয়ে যাবে। পণ্য পরিবহনের ব্যয় বেড়ে যাওয়ায় আমদানি-রপ্তানি খরচও বাড়ছে, যা দেশের সামগ্রিক অর্থনীতিতে প্রভাব ফেলছে।

 

এই পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতের জন্য পায়রায় নতুন করে বাস্তবমুখী পরিকল্পনা এবং সুশাসন নিশ্চিত করা না গেলে এই প্রকল্প শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক বোঝাও হয়ে দাঁড়াবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে এবিবি’র স্বাগত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটির জন্য নতুনভাবে যাত্রা শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ...

Recent Comments