Thursday, July 23, 2026
Home অর্থ-বানিজ্য ফুডপান্ডা ও দারাজের বিরুদ্ধে অভিযোগ, ভোক্তা অধিদপ্তরের ৬ সিদ্ধান্ত

ফুডপান্ডা ও দারাজের বিরুদ্ধে অভিযোগ, ভোক্তা অধিদপ্তরের ৬ সিদ্ধান্ত

ফুডপান্ডা ও দারাজের বিরুদ্ধে নানা অভিযোগ এসেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। এসব সমাধানে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে ছয়টি সিদ্ধান্ত দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোক্তা অধিদপ্তরের উদ্যোগে ডিজিটাল মার্কেটপ্লেস দারাজ ও ফুডপান্ডার সঙ্গে ভোক্তার স্বার্থ সংরক্ষণ এবং প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে ভোক্তাদের প্রাপ্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে করণীয় নির্ধারণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ভোক্তা অধিদপ্তর।

সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহম্মেদ। সভায় অধিদপ্তরের পরিচালক (অভিযোগ ও তদন্ত) মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, ফুডপান্ডা ও দারাজের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া যাচ্ছে।

জানা যায়, প্রতিষ্ঠান দুটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং ই-কমার্স নির্দেশিকার কিছু বাধ্যবাধকতা প্ল্যাটফর্মসমূহ যথাযথভাবে অনুসরণ করছে না, বিধায় ভোক্তাগণ সংক্ষুব্ধ হচ্ছেন এবং অধিদপ্তরে অভিযোগ দাখিল করছেন।

সভায় দারাজ এবং ফুডপান্ডার অনলাইন বিজনেস পলিসি এবং প্রচলিত আইন ও নির্দেশিকা পর্যালোচনা করা হয় এবং আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় পরিচালক (যুগ্মসচিব) সেবাস্টিন রেমাসহ অন্যান্য উপপরিচালকবৃন্দ, সহকারী পরিচালকবৃন্দ, দারাজ ও ফুডপান্ডার প্রতিনিধিরা মতামত ব্যক্ত করেন। বিস্তারিত আলোচনান্তে নিম্নবর্ণিত সিদ্ধান্তসমূহ নেওয়া হয়-

১. আইন ও নির্দেশিকা অনুযায়ী দারাজ ও ফুডপান্ডা অনলাইন বিজনেস পলিসি ও নানা শর্তাবলী ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় প্রণয়ন করবে।

২. ⁠অভিযোগ জানানোর জন্য চ্যাটবক্স ছাড়াও টেলিফোন, মোবাইল, ইমেইল ও অন্যান্য ব্যবস্থা রাখতে হবে।

৩. ⁠ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে পণ্য যাচাই করে পরিশোধ করার ব্যবস্থা রাখতে হবে।

৫. ⁠নির্ধারিত সময়ে সঠিক পণ্য সরবরাহে ব্যর্থ হলে নির্দেশিকা অনুযায়ী যথাসময়ে মূল্য রিফান্ড করবে।

৬. ⁠নিয়মিত অন্যান্য অনলাইন মার্কেটপ্লেস এবং ই-কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের সভা অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে সিঙ্গার বাংলাদেশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। টানা...

ডিজিটাল প্ল্যাটফর্মে সাউথইস্ট ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের...

ঢাকায় মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সম্প্রতি নোয়াখালী ক্লাবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ঢাকা লিমিটেড প্রাঙ্গনে সার্বক্ষণিক লেনদেন সেবা প্রদানের লক্ষ্যে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম...

Recent Comments