Thursday, June 4, 2026
Home জাতীয় ফিলিস্তিনি ভূখণ্ডে আরও অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন নেতানিয়াহু

ফিলিস্তিনি ভূখণ্ডে আরও অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন নেতানিয়াহু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার সেনাবাহিনীকে গাজার আরও গভীরে প্রবেশের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে হামাসের হাতে থাকা অবশিষ্ট ইসরাইলি বন্দিদের মুক্তি না পাওয়া পর্যন্ত নতুন নতুন এলাকা দখলেরও প্রস্তুতি নিচ্ছে তেল আবিব।

শুক্রবার (২১ মার্চ) সৌদি গণমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, ইসরাইলি সেনাবাহিনী গাজার রাজধানী শহরের পশ্চিমাংশে তিনটি পাড়ায় অভিযান চালানোর পরিকল্পনা করছে। স্থানীয় বাসিন্দাদের আগেই এলাকা ছেড়ে যেতে সতর্ক করা হয়েছে।

এ অভিযান শুরুর কিছুক্ষণ আগে ইসরাইলের উপকূলীয় শহর আশকেলনে রকেট হামলার সাইরেন বাজতে শুরু করে। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, উত্তর গাজা থেকে ছোড়া দুটি রকেট প্রতিহত করা হয়েছে। এরপরই গাজার নতুন নতুন এলাকায় অভিযান জোরদার করা হয়।

গত কয়েকদিন ধরে ইসরাইলি বাহিনী গাজার উত্তর ও দক্ষিণের বিভিন্ন অংশে হামলা চালিয়ে আসছে। গাজা শহর এবং উত্তর গাজা পুনরায় অবরুদ্ধ করার পাশাপাশি তারা দক্ষিণের রাফাহ শহরের দিকেও অগ্রসর হয়েছে।

সেনাবাহিনী বলছে, গাজার উত্তর ও দক্ষিণ অংশকে বিভক্তকারী করিডোরের কিছু এলাকা পুনরুদ্ধার করা হয়েছে। এছাড়া বেইত লাহিয়া ও রাফাহর দিকে আগ্রাসন আরও জোরদার করা হচ্ছে। শুক্রবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, হামাস যতদিন জিম্মিদের মুক্তি দেবে না, ততদিন গাজার আরও এলাকা দখল করা হবে।

তিনি বলেন, “আমি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি গাজার আরও অংশ দখল করতে। হামাস যত বেশি জিম্মিদের আটকে রাখবে, তত বেশি এলাকা তারা হারাবে এবং এগুলো ইসরাইলের নিয়ন্ত্রণে থাকবে।”

 

তিনি আরও হুঁশিয়ারি দেন, গাজার চারপাশে বাফার জোন সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে ওই অঞ্চলে ইসরাইলি দখল আরও পাকাপোক্ত করবে।

 

বিশ্লেষকদের মতে, ইসরাইলের নতুন এই আগ্রাসন গাজার মানবিক সংকট আরও গভীর করবে এবং সংঘাতের মাত্রা ব্যাপকভাবে বাড়িয়ে তুলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্তমান ভবনে চিকিৎসা কার্যক্রমের উপযোগিতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে একাধিক গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

Recent Comments