Thursday, June 4, 2026
Home জাতীয় বিদেশে বসে আ.লীগের আন্দোলনের ডাক, যা বললেন জান্নাতুন নাঈম

বিদেশে বসে আ.লীগের আন্দোলনের ডাক, যা বললেন জান্নাতুন নাঈম

অনলাইন অ্যাক্টিভিস্ট ও আলোচিত লেখক জান্নাতুন নাঈম প্রীতি সম্প্রতি আওয়ামী লীগের আন্দোলনের কৌশল নিয়ে কটাক্ষ করেছেন। সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দলটিকে ‘ওয়াইফাই দল’ বলে আখ্যা দিয়েছেন।শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, “বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ওয়াইফাই দল হচ্ছে আওয়ামী লীগ।”

তার এই মন্তব্য আসে ছাত্রলীগের এক নেতার আন্দোলনের ডাকের প্রেক্ষিতে। পোস্টে প্রীতি উল্লেখ করেন, ছাত্রলীগ নেতা ইনান সবাইকে রাজপথে নামার প্রস্তুতি নিতে বলেছেন। এর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “প্রিয় ইনান, আমরা ইতোমধ্যেই জানি—বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ওয়াইফাই দল হচ্ছে আওয়ামী লীগ।” তিনি আরও বলেন, “নেত্রী, নেত্রীর পুত্র-কন্যা, আত্মীয়-স্বজন, গুরুত্বপূর্ণ মন্ত্রী—সবাই বিদেশে বসে আছেন। কিন্তু তারা ওয়াইফাই প্রযুক্তির মাধ্যমে আন্দোলনের ডাক দেন। আবার সেই ডাক নিয়ে কথা বললে বলেন, দেশে আসেন!”

প্রীতি তার পোস্টে ব্যঙ্গাত্মকভাবে প্রশ্ন করেন, “ভাই, কোন দেশে আসব? কোন দেশের রাজপথে দাঁড়াব, আগামীবার বলে দিয়েন!”

তার মতে, আওয়ামী লীগের আন্দোলনের বাস্তবতা এমন যে, নেতা-কর্মীদের বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “নাহলে দেখা যাবে আন্দোলন দিল্লিতে, আমি প্যারিসের রাস্তায় একা, ওইদিকে আপা যাদের রেখে পালিয়ে গেছে তারা শাহবাগ থানার ভেতর!” তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেন, “মাঝখানে রবীন্দ্রসংগীত বাজতেছে—‘অনেক কথা যেও বলি, কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি।’”

জান্নাতুন নাঈম প্রীতি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সময় আলোচিত-সমালোচিত বক্তব্য দিয়ে পরিচিত। তার সাম্প্রতিক এই পোস্ট আবারও রাজনৈতিক মহলে বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই তার মন্তব্যকে আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র সমালোচনা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটাকে নিছক ব্যঙ্গ হিসেবেই নিচ্ছেন। তবে তার বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

বিএসইসির চেয়ারম্যান হচ্ছেন মাসুদ খান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন দেশের অন্যতম শীর্ষ করপোরেট ব্যক্তিত্ব মাসুদ খান। সুশাসন, ফিন্যান্স এবং সুশৃঙ্খল...

Recent Comments