Wednesday, April 15, 2026
Home কর্পোরেট প্রিমিয়ার ব্যাংকে এমপ্লয়িজ ওয়েলনেস ডে

প্রিমিয়ার ব্যাংকে এমপ্লয়িজ ওয়েলনেস ডে

কর্মীদের শারীরিক সুস্থতা ও মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি মানবসম্পদ বিভাগের উদ্যোগে ‘এমপ্লয়িজ ওয়েলনেস ডে ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সহযোগিতায় ছিল প্রাভা হেলথ। ব্যাংকের প্রধান কার্যালয়ের লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারে বুধবার এ আয়োজনের উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ। এ সময় তিনি বলেন, ‘কর্মীদের সুস্বাস্থ্য ও মানসিক প্রশান্তি নিশ্চিত করা একটি টেকসই কর্মপরিবেশ গঠনের পূর্বশর্ত। নিয়মিত এ ধরনের উদ্যোগ কর্মীদের কর্মদক্ষতা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার কথাও জানান মো. মনজুর মফিজ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএমডি ও চিফ ক্রেডিট অফিসার মোহাম্মদ আল-আমীন, ডিএমডি এসএম ওয়ালি উল মোর্শেদ, এসইভিপি ও আইসিসি প্রধান ফাহিম আহমাদ আশরাফ, এসইভিপি ও এজেন্ট ব্যাংকিং প্রধান মো. আহসান উল আলম এবং ভিপি ও মানবসম্পদ প্রধান (চলতি দায়িত্ব) মো. মইনুল হক সিরাজী। এছাড়া প্রাভা হেলথের পক্ষে ছিলেন কনসালট্যান্ট ও ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ড. জ্যোতিষ্ক বিশ্বাস, ক্লিনিক্যাল ফিজিশিয়ান ড. বাইতুন নাহার জয়াসহ স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ সুদে ঋণ দেবে ইউসিবি-এসএমই ফাউন্ডেশন

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের গ্রাহকদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি...

শাহ্জালাল ইসলামী ব্যাংক এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯২তম সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯২তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ্...

মৌলভীবাজারে ‘জল তরঙ্গ’ প্রকল্পের উদ্বোধন করল এমটিবি ফাউন্ডেশন

বিশ্ব পানি দিবস ২০২৬’ উদযাপনের অংশ হিসেবে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি মৌলভীবাজার জেলার কাগাবলা, প্রেম নগর ও সাতবাগ এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ‘জল তরঙ্গ’ প্রকল্পের...

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে বিক্রয়, মুনাফা ও ব্যবসায়িক সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখায় ১৮৮টি প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক, প্রতিনিধি এবং কর্মকর্তাকে পুরস্কৃত করেছে ওয়ালটন।...

Recent Comments