Saturday, June 13, 2026
Home কর্পোরেট প্রাইম ব্যাংক ও এক্সেল টেলিকমের মধ্যে ডিজিটাল ফাইন্যান্সিং চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক ও এক্সেল টেলিকমের মধ্যে ডিজিটাল ফাইন্যান্সিং চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক পিএলসি এবং এক্সেল টেলিকম প্রাইভেট লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি প্রাইম ব্যাংকের কর্পোরেট অফিসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর করা হয়।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের কনজিউমার ব্যাংকিং ডিভিশন গ্রাহকদের জন্য স্যামসাং ব্র্যান্ডের ডিভাইস ক্রয়ে সহজ ও সম্পূর্ণ ডিজিটাল ফাইন্যান্সিং সুবিধা প্রদান করবে। এই সেবা ব্যবহার করে গ্রাহকরা ঘরে বসেই দ্রুত, ঝামেলাবিহীন ও সময় সাশ্রয়ী উপায়ে পণ্য কেনার সুযোগ পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং এক্সেল টেলিকমের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ সাইফউদ্দিন টিপু, সাইদ মো. বদরুল আরিফীন (হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং ও মার্কেটিং, এমএক্স বীজ গ্রুপ) উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্ব প্রাইম ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি গ্রাহকদের জন্য আরও আধুনিক ও গ্রাহককেন্দ্রিক আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

এলএনজি আমদানি কমায় গ্যাস সরবরাহে চাপের আশঙ্কা

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সাময়িক বিঘ্ন দেখা দেওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস...

Recent Comments