Friday, May 1, 2026
Home কর্পোরেট এজেন্ট ব্যাংকিংয়ে আমানত সংগ্রহে নতুন মাইলফলকে ইসলামী ব্যাংক

এজেন্ট ব্যাংকিংয়ে আমানত সংগ্রহে নতুন মাইলফলকে ইসলামী ব্যাংক

এজেন্ট ব্যাংকিং খাতে ২০ হাজার কোটি টাকা আমানতের মাইলফলক অতিক্রম করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, যা দেশের মোট এজেন্ট ব্যাংকিং আমানতের প্রায় ৪২ শতাংশ। এই সাফল্যের মধ্য দিয়ে ব্যাংকটি দেশের এ খাতের শীর্ষ অবস্থান আরও দৃঢ় করেছে।

২০১৭ সালে যাত্রা শুরু করে মাত্র নয় বছরের মধ্যে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৫৩ লাখে, যার অর্ধেকই নারী এবং অধিকাংশ গ্রাহক গ্রামীণ এলাকার। এই গ্রাহকেরা প্রতিদিন গড়ে এক হাজার কোটি টাকারও বেশি লেনদেন করছেন।

ব্যাংকটির অন্যতম বড় সাফল্য রেমিট্যান্স আহরণে। ২০২৪ সালে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে এসেছে ১৫,৩৫২ কোটি টাকা রেমিট্যান্স, যা দেশের এজেন্ট ব্যাংকিং চ্যানেলের মোট রেমিট্যান্সের ৫৪ শতাংশেরও বেশি। ২০২৫ সালের জুন পর্যন্ত এই পরিমাণ দাঁড়িয়েছে ৮,৯৮৪ কোটি টাকা।

বর্তমানে ইসলামী ব্যাংক দেশের ৪৭২টি উপজেলায় ২,৭৯১টি এজেন্ট আউটলেট পরিচালনা করছে। এই আউটলেটগুলো আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা যেমন সেলফিন অ্যাপ, কিউআর কোড ও পিওএস সিস্টেম ব্যবহার করে সহজ ও নিরাপদ লেনদেন নিশ্চিত করছে।

এছাড়া ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) আওতায় এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে ক্ষুদ্র বিনিয়োগ প্রদান করা হচ্ছে, যা উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখছে।

ইসলামী ব্যাংকের এই অভাবনীয় সাফল্য তাদের গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, শরীয়াহ পরিপালন ও প্রযুক্তিনির্ভর সেবার সমন্বয়ের ফল, যা দেশের আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগণের অর্থনৈতিক ক্ষমতায়নে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ষড়যন্ত্রকারীরা বিশ্ব দরবারে দেশকে বন্ধুহীন করার চক্রান্ত করছে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, কিছু মহলের সেটি পছন্দ নয়। তারা বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত...

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট ছয়দিন বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। শুক্রবার (১ মে) ভোর ৪টা ২২ মিনিটে মেরামত...

১১ মাসের জেল জীবনে বদলে গেছেন অভিনেতা সিদ্দিক

এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ কারাবাসের পর যেন নতুন এক জীবন নিয়ে ফিরেছেন! দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১১...

প্রথম প্রান্তিক সিটি ব্যাংকের নিট মুনাফায় ১৬২ শতাংশ প্রবৃদ্ধি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২৪১ কোটি টাকা নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা...

Recent Comments