Thursday, July 2, 2026
Home কর্পোরেট প্রাইম ইন্স্যুরেন্সের ঋণমান ‘‌এএএ’

প্রাইম ইন্স্যুরেন্সের ঋণমান ‘‌এএএ’

বীমা খাতের তালিকাভুক্ত প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ‌এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-১’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ১২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি (আলফা রেটিং)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২ টাকা ২০ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৮৪ পয়সায়।

২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪০ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টাকা।

রিজার্ভে রয়েছে ৪৮ কোটি ১৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৪৯৮। এর ৩১ দশমিক ৭৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক শূন্য ৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৯ দশমকি ২১ শতাংশ শেয়ার রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন এমডি আওলাদ হোসেন

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কেএম আওলাদ হোসেন, যা গতকাল থেকে কার্যকর হয়েছে। এর আগে তিনি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক...

এইচএসসি ও সমমান পরীক্ষা আজ শুরু

সারা দেশে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদরাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সেবা মাস’ শুরু

‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’- স্লোগান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ‘গ্রাহক সেবা মাস’ শুরু করেছে। ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন...

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। সভায়...

Recent Comments