Friday, April 17, 2026
Home অর্থ-বানিজ্য চালককে কুপিয়ে লুট করা এলপি গ্যাসের ৪৬২ খালি সিলিন্ডার উদ্ধার

চালককে কুপিয়ে লুট করা এলপি গ্যাসের ৪৬২ খালি সিলিন্ডার উদ্ধার

মাদারীপুরের শিবচরে চালককে কুপিয়ে লুট হওয়া আইগ্যাসের ৪৬২টি খালি এলপি গ্যাস সিলিন্ডার আশুলিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

লুট হওয়া আইগ্যাসের ৪৬২টি খালি এলপি গ্যাস সিলিন্ডার আশুলিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন

মাদারীপুর থেকে চালককে কুপিয়ে লুট করা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি) গ্যাসের ৪৬২টি খালি সিলিন্ডার আশুলিয়া থেকে উদ্ধার করেছে  শিবচর থানা পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। বলছে, জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে আশুলিয়ার গকুলনগর টানপাড়া এলাকায় এক বাড়িতে অভিযান পরিচালনা করে লুণ্ঠিত সিলিন্ডারগুলো উদ্ধার করে মাদারীপুরের শিবচর থানা পুলিশ।

মাদারীপুর জেলার শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিন কাদের জানান, ৭ জানুয়ারি দিবাগত রাতে আশুগঞ্জ থেকে আইগ্যাসের খালি সিলিন্ডারবাহী একটি ট্রাক মাদারীপুরের শিবচর থানাধীন বাচামারা এলাকায় পৌঁছালে ডাকাতদলের সদস্যরা ট্রাকের গতিরোধ করে চালককে কুপিয়ে ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে তাঁরা চালককে ফেলে দিয়ে ট্রাকে থাকা ৪৬২টি খালি সিলিন্ডার লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় শিবচর থানা পুলিশ তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদে আশুলিয়ার গকুলনগর টানপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে লুণ্ঠিত ৪৬২টি খালি সিলিন্ডার উদ্ধার করে। তবে অভিযানের খবর টের পেয়ে ওই বাড়ির লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি দেশের স্বনামধন্য ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড শাহরুখ আমিনের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে নীরা গ্রাহকদের জন্য...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। আজ রবিবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য...

নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে সরকারি ছুটি

৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে...

জনসচেতনতা বৃদ্ধিতে বিটিভিতে তামাক বিরোধী প্রচারণা

দেশে তামাকের ব্যবহার কমিয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন করে জোরালো প্রচারণা শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে পরিচালিত...

Recent Comments