Thursday, June 11, 2026
Home কর্পোরেট প্রবৃদ্ধির লক্ষ্যে অনুমোদিত মূলধন বৃদ্ধি করছে ইউসিবি

প্রবৃদ্ধির লক্ষ্যে অনুমোদিত মূলধন বৃদ্ধি করছে ইউসিবি

দেশের বেসরকারি খাতের অন্যতম ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ৪৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনে অনুমোদিত মূলধন দ্বিগুণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর সভাপতিত্ব করেন। এ সময় পরিচালনা পর্ষদের সদস্য, স্বতন্ত্র পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এজিএমে জানানো হয়, ২০২৫ সালে ইউসিবি উল্লেখযোগ্য ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করেছে। বছরে ব্যাংকটির আমানত প্রবৃদ্ধি ২৩ শতাংশে পৌঁছায়, যা খাতের গড় প্রবৃদ্ধির তুলনায় অনেক বেশি। একই সময়ে মোট আমানত বেড়ে ৬৮ হাজার ৩৯৪ কোটি টাকায় উন্নীত হয়েছে এবং কয়েক লাখ নতুন গ্রাহক ব্যাংকিং সেবার আওতায় এসেছে।

ব্যাংকটি ঋণ-আমানত অনুপাত কমিয়ে তারল্য পরিস্থিতি শক্তিশালী করেছে। পাশাপাশি খেলাপি ঋণ পুনরুদ্ধার এবং ঝুঁকি ব্যবস্থাপনায়ও ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। ইসলামি ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং ও ডিজিটাল সেবার ক্ষেত্রেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধির তথ্য তুলে ধরা হয়।

সভায় ব্যাংকের প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, ডিজিটাল লেনদেন বৃদ্ধি এবং সুশাসনভিত্তিক পরিচালনা কার্যক্রমের প্রশংসা করেন শেয়ারহোল্ডাররা। ভবিষ্যতে আরও শক্তিশালী মূলধন কাঠামো ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রবৃদ্ধির লক্ষ্যে অনুমোদিত মূলধন বৃদ্ধি করছে ইউসিবি

দেশের বেসরকারি খাতের অন্যতম ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ৪৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনে অনুমোদিত মূলধন দ্বিগুণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।...

গ্লোবাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

শেয়ার বাজার তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত...

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

মূল্যস্ফীতির চাপ থেকে মানুষকে স্বস্তি দেওয়া, বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়ানো এবং অর্থনীতিকে আরও উৎপাদনমুখী ও বিকেন্দ্রীভূত...

দিনের লেনদেন দিনেই নিষ্পন্ন হবে পুঁজিবাজারে

শেয়ারবাজারে শেয়ার কেনাবেচনার প্রক্রিয়া নিষ্পন্নের সময় কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি লেনদেনের নিষ্পত্তিতে ‘টি+শূন্য’ চালুর কথা বলেছেন। আজ বৃহস্পতিবার (১১...

Recent Comments