Thursday, March 12, 2026
Home অর্থ-বানিজ্য প্রতারণার মামলায় ইউনিলিভারের ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারে পরোয়ানা

প্রতারণার মামলায় ইউনিলিভারের ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারে পরোয়ানা

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে এক ডিলারের করা মামলায় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ সংক্রান্ত শুনানি শেষে পরোয়ানা জারির আদেশ দেন।

‎‎পরোয়ানার মুখে পড়া পাঁচজন হলেন- ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সেন্ট্রাল সাউথ ক্লাস্টার প্রধান সৈয়দ জিকরুল বিন জমির, ওয়ারির সিনিয়র টেরিটরি ম্যানেজার এম সোয়াইব কামাল, সেন্ট্রাল সাউথ রিজিওনের এরিয়া ম্যানেজার কাওসার মাহমুদ চৌধুরী, কনজুমার কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা এবং ফাইন্যান্স বিভাগের ডিরেক্টর জিন্নিয়া হক।‎

গত বছর ঢাকার আদালতে ইউনিলিভারের এই কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেন সালাউদ্দীন ফেরদৌস। তিনি মাসুদ এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী। বাদী সালাউদ্দীনের প্রতিষ্ঠান ইউনিলিভারের সঙ্গে পণ্যের ডিলারশিপ ব্যবসায় চুক্তিবদ্ধ ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিরোধী দলের সমর্থনে স্পিকার প্রার্থী মোশাররফ হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। নতুন সংসদের কার্যক্রম শুরুর...

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগেই অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে সরকারি ও বিরোধী দল। আজ বৃহস্পতিবার প্রথম অধিবেশনের জন্য রাষ্ট্রপতির ভাষণ...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে থাকছে যেসব কার্যসূচি

নবনির্বাচিত সরকারের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। সকাল ১১টায় সংসদ ভবনে বসতে যাওয়া এই অধিবেশনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে...

রেকর্ড পরিমাণ মজুত তেল ছাড়ার সিদ্ধান্তেও ব্যারেলপ্রতি তেলের দাম ১০০ ডলারে

ইরান যুদ্ধের প্রভাব কমাতে বড় বড় দেশ জরুরি মজুত থেকে রেকর্ড পরিমাণ তেল ছাড়ার সিদ্ধান্ত নিলেও বৃহস্পতিবারও (১২ মার্চ) বিশ্ববাজারে তেলের দাম বেড়েই চলেছে। এশিয়ায়...

Recent Comments